৩০ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

লেবাননে শান্তিরক্ষা সদরদপ্তরে হামলা, ৮ শান্তিরক্ষী আহত

অনলাইন ডেস্ক : লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে আটজন শান্তিরক্ষী আহত হয়েছেন। রকেট হামলার কারণে এই ঘটনা ঘটে বলে মনে করা হচ্ছে।

শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ বা তাদের কোনও সহযোগী গোষ্ঠী সম্ভবত এই হামলা চালিয়েছে বলে উল্লেখ করা হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

লেবাননে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনাইটেড নেশনস ইন্টারিম ফোর্স ইন লেবানন (ইউনিফিল) বলেছে, দক্ষিণ লেবাননে তাদের সদর দপ্তরে সম্ভবত হিজবুল্লাহ বা তাদের সহযোগী কোনও গোষ্ঠীর ছোড়া রকেট আঘাত হানার পর তাদের আটজন শান্তিরক্ষী আহত হয়েছেন।

লেবাননে মোতায়েন থাকা জাতিসংঘের এই বাহিনী মঙ্গলবার এক বিবৃতিতে বলেছে, “একটি রকেট ইউনিফিল সদর দপ্তরে আঘাত হেনেছে। এতে একটি গাড়ির ওয়ার্কশপে আগুন ধরে যায়। ইউনিফিল সদর দপ্তরের উত্তর দিক থেকে নিক্ষেপ করা ওই রকেটটি সম্ভবত হিজবুল্লাহ বা তাদের একটি সহযোগী গোষ্ঠী ফায়ার করেছিল।”

আরও পড়ুনঃ   ইসরায়েলে হামাসের রকেট হামলা, তেল আবিবে বিস্ফোরণ

অস্ট্রিয়ার ফেডারেল প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, হামলায় আট অস্ট্রিয়ান সৈন্য আহত হয়েছে। এই হামলার নিন্দা করে তারা আরও বলেছে, “আক্রমণটি কোথা থেকে চালানো হয়েছে তা বলা এখন বলা সম্ভব নয়।”

বিবৃতিতে আরও বলা হয়েছে, “আজ বেলা ১২:৫৮ মিনিটে ক্যাম্প নকোরায় রকেটটি আঘাত হানলে ইউনিফিল কন্টিনজেন্টের আট অস্ট্রিয়ান সৈন্য আহত হয়; তবে তাদের কারও আঘাতই গুরুতর নয়।”

বিবৃতিতে বলা হয়েছে, জখমগুলো “সামান্য এবং উপরিভাগের”। আহতদের মধ্যে সৈন্যরা কেউই নেই, তারা একটি মেরামত প্লাটুনের সদস্য। জখমের কারণে তাদের জরুরি চিকিৎসার প্রয়োজন ছিল।

অস্ট্রিয়ার প্রতিরক্ষামন্ত্রী ক্লাউদিয়া ট্যানার এক বিবৃতিতে বলেছেন, “আমরা সম্ভাব্য সবচেয়ে জোরালো ভাষায় এই হামলার নিন্দা জানাই এবং অবিলম্বে এই হামলার তদন্তের দাবি জানাই।”

আরও পড়ুনঃ   ইরানের সঙ্গে বাণিজ্য চুক্তি পাকিস্তানকে নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের

তিনি আরও বলেন, “সকল পক্ষকে অবিলম্বে জাতিসংঘের সকল শান্তিরক্ষীর নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হচ্ছে। জাতিসংঘের শান্তিরক্ষীদের ইচ্ছাকৃতভাবে বা অসাবধানতাবশত বিপদে ফেলা হলে এটা সহ্য করা যায় না এবং করা হবেও না।”

প্রসঙ্গত, ইসরায়েল ১৯৭৮ সালে আক্রমণের পর লেবাননের দক্ষিণাঞ্চল থেকে ইসরায়েলি সৈন্যদের প্রত্যাহার করা হয়েছে কিনা তা তদারকি করতে ইউনিফিল গঠন করা হয়েছিল। ইউনিফিলে বিশ্বের বিভিন্ন দেশের ১০ হাজারের বেশি শান্তিরক্ষী রয়েছেন।

ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে ২০০৬ সালের যুদ্ধের পর জাতিসংঘ তাদের মিশন সম্প্রসারিত করে এবং সীমান্ত বরাবর তৈরি করা ‘বাফার জোনে’ টহলদারি করতে শান্তিরক্ষীদের অনুমতি দেওয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

১

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

২

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৩

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৪

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৫

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

৬

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

৭

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

৮

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

৯

অবৈধ যান, ঝরছে প্রাণ

১০

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১১

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১২

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৩

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৪

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৫

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

১৬

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

১৭

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

১৮

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST