২৯ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম টেস্টে জয়ের ভাবনা নিয়েই এগোচ্ছে বাংলাদেশ

অনলাইন ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ভালো অবস্থানে নেই বাংলাদেশ। জোড়া সেঞ্চুরিতে প্রথমদিন শেষে প্রোটিয়াদের সংগ্রহ ২ উইকেটে ৩০৭ রান। তবুও জয়ের আশা রাখছেন বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স। দিন শেষে আজ সংবাদ সম্মেলনে এসে জানালেন দ্বিতীয় দিনের পরিকল্পনার কথা।

সিমন্স বলেন, ‘এখন দলের ভাবনা হলো কাল সকালে এসে যত দ্রুত সম্ভব কিছু উইকেট নিতে হবে, প্রতিপক্ষকে দ্রুত অলআউট করতে হবে। পাকিস্তানে আমরা ভালো ফলাফল করেছি, প্রতিপক্ষ ৪০০-৫০০ রান করলেও ম্যাচ জিতেছি আমরা। জয়ের ভাবনা আছেই। দেখা যাক কাল সকালে কী করতে পারি। সবসময় প্রথমে ম্যাচ জেতার কথা ভাবতে হবে, এরপর অন্য কিছু।’

আরও পড়ুনঃ   আগাম সতর্ক না করে বাঁধ খুলে দেওয়া অমানবিক: নাহিদ ইসলাম

পরক্ষণেই উইকেট ব্যাটিংয়ের উপযোগী বলে মনে করিয়ে দিয়েছেন সিমন্স, ‘(দলের পারফরম্যান্স) একটু তো হতাশাজনকই। তবে এটা ব্যাটিংয়ের জন্য দুর্দান্ত উইকেট। বোলাররা ভালোই করেছে। কিছু সুযোগ হাতছাড়া হয়েছে, যা কাজে লাগাতে পারলে ৪-৫ উইকেট পড়ে যেতে পারত। দিনটা কঠিন। মুদ্রার উল্টো পিঠ। অবশ্যই হতাশাজনক।

ম্যাচটিতে চারজন বোলার নিয়ে নেমেছে বাংলাদেশ। তার ভেতর আবার একজন স্পিন অলরাউন্ডার (মেহেদী হাসান মিরাজ)। চারজন বোলার খেলানো প্রসঙ্গে টাইগার কোচ বলেন, ‘ফিফথ বোলার নিয়ে ভাবনা ছিল। আমরা (প্রথম টেস্টে) যেভাবে ব্যাট করছি, মাঝে-মাঝে অন্য সমীকরণও মেলাতে হয়। টেস্ট জিততে হবে– এটাই প্রথম লক্ষ্য। এত সহজে হাল ছেড়ে দেওয়া যাবে না। সেই সমীকরণ মেলাতে গিয়েই এমন একাদশ। আমি সবকিছু বিবেচনায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছি।’

আরও পড়ুনঃ   তানোরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

উইকেট না পেলেও কম ইকোনমিতে বল করেছেন নাহিদ রানা। তাকে মনে ধরেছে বলেও উল্লেখ করেন সিমন্স, ‘ওকে পাকিস্তানেই দেখেছি। আমি অবশ্যই ওকে দেখে খুশি। ১৪০-১৪৫ কিমি বেগে বলেকয়ে বল করতে পারবেন না। তাকে দেখে ভালো লাগছে। সে যেন দ্রুত এবং সঠিক জায়গায় বল করতে পারে সেদিকে মনোযোগ দিতে হবে। দ্বিতীয় স্পেলে সেভাবে করতে পারেনি। তবে তাকে দেখে আমি মুগ্ধ।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

১০

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

১১

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১৩

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১৪

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১৫

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৬

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৭

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৮

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৯

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

২০

Design & Developed by: BD IT HOST