২৮ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

‘যখন আমি চুপ থাকি, এর মানে নতুন কিছু আসছে’

অনলাইন ডেস্ক : এখনকার সময়ের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। গ্ল্যামারে পরিপূর্ণ এই অভিনেত্রীর অনবদ্য অভিনয় দেখিয়ে নজরে আসেন দর্শকের। এর আগে কান চলচ্চিত্র উৎসবেও কুড়িয়েছেন প্রশংসা। সম্প্রতি ছাত্র-জনতার আন্দোলন থেকে শুরু করে ভয়াল বন্যা পরিস্থিতিতেও সক্রিয় অবস্থানে থেকেছেন বাঁধন। দেশে সেবামূলক, নারী ও শিশুদের জন্য কল্যাণমুখী নানা কর্মকাণ্ডেও যুক্ত তিনি।

কিন্তু শুরু থেকে বাঁধনের জীবন অতি সহজ ছিল না। একরকম চড়াই-উতরাই পার করেই আজকে এই অবস্থানে এসেছেন বাঁধন। বয়সও যে তার কাছে কোনো বাধা না, তাও স্পষ্ট। নাম বাঁধন হলেও, কোনো কিছুতেই কখনও বেঁধে রাখা যায়নি তাকে; ক্যারিয়ার নিয়ে অবিরাম ছুটে চলেছেন স্রোতস্বিনীর মতো করে।

আরও পড়ুনঃ   বিয়ের আগেই ‘অন্তঃসত্ত্বা’ হওয়ার বিষয়ে যা বললেন নেহা ধুপিয়া

সোমবার জীবনের ৪১ বসন্ত পার করে ফেললেন এই অভিনেত্রী। এই বিশেষ দিনে নিজেকে নিয়ে, নিজের অতীত ও পরিশ্রমের কথা অনুরাগীদের মাঝে ভাগ করে নিলেন অভিনেত্রী।

এক ফেসবুক পোস্ট আজমেরী হক বাঁধন লেখেন, ‘প্রিয় পৃথিবী, আজ আমার ৪১ তম জন্মবার্ষিকী। কতটা চমৎকার আমার এই পথচলা! যদিও এটি যে খুব যে মসৃণ ও শান্তির ছিল, এমন না। বেশিরভাগ ক্ষেত্রে এটি ছিল অনেক চড়াই-উৎরাইয়ের ওপর। এমনও সময় এসেছে, আমি জিতেছি, হেরেছি, কেঁদেছি; আবার হেসেছি, যুদ্ধ করেছি, প্রতিদান পেয়েছি। আর এ করতে করতে ৪০ টা বছর পার করে দিয়েছি; আমিই সেই বাঁধন।’

আরও পড়ুনঃ   মায়ের জন্মদিনে আবেগঘন পোস্ট হেমা মালিনীর

বাঁধন আরও লেখেন, ‘জীবনের শুরু থেকেই এটি আমি বিশ্বাস করি যে, আমি নিজেকে নিয়ে গর্বিত। এবং আমি আমার জন্য সর্বদা নিবেদিত।’

শেষে এক বাক্যে বিশেষ এক কথায় বাঁধন লেখেন, ‘যখন আমি চুপ থাকি, এর মানে নিশ্চয়ই নতুন কিছু আসছে। শুধু অপেক্ষা করুন।’

উল্লেখ্য, লাক্স সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পা রাখেন আজমেরী হক বাঁধন। অভিনয় ক্যারিয়ারে এখন পর্যন্ত বহু নাটক ও টেলিফিল্ম উপহার দিয়েছেন। পরবর্তীতে নাম লেখান চলচ্চিত্রে। অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন, দেশবাসীর কাছে দোয়া চাইলেন

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত অন্তত ৭

ট্রাম্পকে কেন ইরান যুদ্ধ থেকে পিছু হটার আহ্বান জানাচ্ছে সৌদি?

রাজশাহীতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অনুদানের অর্থ বিতরণ

রুয়েট কর্মকর্তা ও কর্মচারীদের অফিস ব্যবস্থাপনা প্রশিক্ষণ

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

রুয়েটে নাটোর জেলা সমিতির নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত

যাত্রীবেশে ফেন্সিডিল বহনকালে গ্রেফতার ১

নওগাঁয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ গ্রেফতার ১

অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

১০

ড্রেনের আর্বজনা অপসারণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

১১

আমরা মালিক নই, দেশের ১৮ কোটি জনগণের সেবক : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

১২

নগরীর বোয়ালিয়া থানায় বৃক্ষ রোপণ করলেন ওসি মাছুমা মুস্তারী

১৩

রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

১৪

গ্রিসে মাঝ আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষ

১৫

৬ হাজার সিমে শতকোটির প্রতারণা, চাইনিজ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

১৬

পবা-মোহনপুরের আর্থ-সামাজিক উন্নয়নে পর্যায়ক্রমে কাজ করা হবে: মিলন

১৭

পরিবার থেকেই দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

১৮

নগরীতে বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

১৯

বাগমারায় সাংবাদিকের বাড়ি থেকে স্বর্ণালঙ্কার লুট চক্রের তিন সদস্য গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST