২৮ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

বাংলাদেশ থেকে এখনও অবৈধভাবে ভারতে আসছে মানুষ: আসামের মুখ্যমন্ত্রী

অনেক ডেস্ক : বাংলাদেশ থেকে এখনও কিছু মানুষ অবৈধভাবে ভারতে আসছেন বলে মন্তব্য করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেছেন, বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ রোধে সীমান্তবর্তী রাজ্যগুলোকে অবশ্যই সতর্ক থাকতে হবে।

বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ বন্ধে আসাম এবং ত্রিপুরা একসঙ্গে কাজ করছে জানিয়ে এ বিষয়ে তিনি পশ্চিমবঙ্গ রাজ্যের কাছেও একই ধরনের আবেদন জানিয়েছেন।

রোববার (২৭ অক্টোবর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, আসাম এবং ত্রিপুরায় গত দুই মাসে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করা ১৩৮ জনের সন্ধান পাওয়া গেছে এবং এই ধরনের অনুপ্রবেশ এড়াতে সীমান্তবর্তী রাজ্যগুলোকে অবশ্যই সতর্ক থাকতে হবে বলে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন।

রোববার এক সংবাদ সম্মেলনে কথা বলার সময় হিমন্ত বিশ্ব শর্মা বলেন, “গত দুই মাস ধরে প্রতিদিনই আমরা আমাদের রাজ্যে একজন বা একদল বিদেশিকে আটক করে আসছি। মূলত আমার কথা হচ্ছে- ভারত ও বাংলাদেশের মধ্যে ত্রুটিপূর্ণ সীমানার কারণে বিএসএফের সর্বোত্তম প্রচেষ্টা সত্ত্বেও কিছু লোক আছে যারা এখনও আমাদের দেশে আসছেন।”

আরও পড়ুনঃ   ঘূর্ণিঝড় দানা আতঙ্কে পশ্চিমবঙ্গে ৪ দিন বন্ধ স্কুল, সতর্ক মমতা

আসামের মুখ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে আমাদের দেশে অবৈধ অভিবাসন ঠেকাতে রাজ্যগুলোকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। আসাম এবং ত্রিপুরা এই বিষয়ে খুব ঘনিষ্ঠভাবে কাজ করছে। তিনি পশ্চিমবঙ্গ সরকারকেও এ বিষয়ে বর্ডার সিকিউরিটি ফোর্সকে সহযোগিতা করার এবং অনুপ্রবেশকারীদের শনাক্ত করা শুরু করার আহ্বান জানান।

মুখ্যমন্ত্রী শর্মা আরও বলেন, “ত্রিপুরা কয়েকজন বিদেশিকে শনাক্ত করছে, আর আসামও শনাক্ত করছে…আমরা বিএসএফ-এর সাথে এই বিষয়ে সমন্বয় করছি। কখনোও কখনোও যৌথ অভিযানের মাধ্যমে, কখনোও বিএসএফ, আবার কখনও রাজ্য পুলিশের মাধ্যমে এসব মানুষ শনাক্ত করা হয়। এটি একটি সমন্বিত কাজ।”

আরও পড়ুনঃ   হ্যারিকেন মিল্টন : ‘জীবন-মৃত্যু’ পরিস্থিতিতে ফ্লোরিডার বাসিন্দারা

তিনি বলেন, “প্রতিটি রাজ্য সরকারকে অবশ্যই সজাগ থাকতে হবে এবং তাদের অবশ্যই বিএসএফের সাথে খুব ঘনিষ্ঠভাবে কাজ করতে হবে। তাই, আসাম এবং ত্রিপুরা, আমরা খুব ঘনিষ্ঠভাবে কাজ করছি। আমরা লোকদের শনাক্ত করছি। যদি পশ্চিমবঙ্গ সরকারও লোকদের শনাক্ত করতে শুরু করে, আমি মনে করি এটি সুসংগঠিত এবং নিয়মতান্ত্রিক প্রচেষ্টা হবে।”

শর্মা আরও বলেন, “অস্থিতিশীলতার” কারণে বাংলাদেশের হিন্দুরা ভারতে প্রবেশের চেষ্টা করবে এমন প্রত্যাশা করা হলেও বিপরীতে যাদের অনুপ্রবেশারী হিসেবে যাদের শনাক্ত করা হচ্ছে তাদের বেশিরভাগই রোহিঙ্গা মুসলমান।

তিনি বলেন, “সুতরাং আমি মনে করি, প্রথমত, হিন্দু-বাঙালিদের সম্পর্কে ধারণাটি ভুল, তথ্য এটাই বলে। দ্বিতীয়ত, রোহিঙ্গা মুসলমানরা এখনও আমাদের দেশের বিভিন্ন রাজ্যে আসার চেষ্টা করছে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঘায় অগ্নিকাণ্ডে নগদ অর্থসহ ৯ টি ঘর পুড়ে ছাই, নি:স্ব ৩ পরিবার

মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে নগরীতে দোয়া ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ

নওগাঁর ধামইরহাট থেকে হত্যা মামলার আসামী গ্রেফতার

জয়পুরহাটে ধর্ষন মামলার প্রধান আসামি গ্রেফতার

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে গ্রেপ্তার ৩

মাস্তুল ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে – ভূমিমন্ত্রী

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪

শিগগিরই হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করা হবে : ট্রাম্প

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ২০, হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে

১০

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন প্রধানমন্ত্রীর

১১

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

১২

নগরীতে ছাত্রীকে ইভটিজিং ও হয়রানির ঘটনায় ১ ঘণ্টার মধ্যে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার 

১৩

নাটোরর সিংড়ায় ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

১৪

আই.এইচ.টি ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সাধারণ সভা

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

১৬

দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদ

১৭

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

১৮

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

নগরীতে বিশেষ টিমের পৃথক অভিযানে ৩ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST