২৭ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

বোর্ডের সমালোচনা করায় কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ ফখর

অনলাইন ডেস্ক : সর্বশেষ ইংল্যান্ড সিরিজের পাকিস্তান টেস্ট দল থেকে বাদ পড়েছিলেন বাবর আজম। সাবেক এই অধিনায়ককে বাদ দেওয়ায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে ঝামেলায় জড়ান ফখর জামান। এ ঘটনার পর এবার কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন এই অভিজ্ঞ ব্যাটার।

আগামী এক বছরের জন্য ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে পিসিবি। ২০২৪-২৫ মৌসুমের জন্য কেন্দ্রীয় চুক্তিতে এই তালিকা আজ রোববার (২৭ অক্টোবর) প্রকাশ করেছে বোর্ড। গত ১ জুলাই থেকে এই চুক্তি কার্যকর হিসেবে ধরা হবে।

আরও পড়ুনঃ   রাষ্ট্রপতি নির্বাচন : ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র জমা

চুক্তির ‘এ’ ক্যাটাগরিতে জায়গা ধরে রেখেছেন বাবর ও মোহাম্মদ রিজওয়ান। সেখানে থেকে ‘বি’ ক্যাটাগরিতে নেমে গেছেন পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি। যেখানে তার সঙ্গী নাসিম শাহ ও টেস্ট দলের অধিনায়ক শান মাসুদ।

পিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ফিরেছেন সাজিদ খান ও নোমান আলি। তাদের দুইজনের জায়গা হয়েছে ‘সি’ ক্যাটাগরিতে। আর প্রথমবারের মতো চুক্তিতে জায়গা পেয়েছেন খুররাম শাহজাদ, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ আলি, মোহাম্মদ ইরফান খান ও উসমান খান। তারা সবাই আছেন ‘ডি’ ক্যাটাগরিতে।

আরও পড়ুনঃ   ঢাকায় হবে জাতিসংঘ মানবাধিকারের কার্যালয়: উপদেষ্টা শারমিন

ক্যাটাগরি ‘এ’: বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান

ক্যাটাগরি ‘বি’: নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি, শান মাসুদ

ক্যাটাগরি ‘সি’: আবদুল্লাহ শাফিক, আবরার আহমেদ, হারিস রউফ, নোমান আলি, সাইম আইয়ুব, সাজিদ খান, সালমান আলি আগা, সাউদ শাকিল, শাদাব খান

ক্যাটাগরি ‘ডি’: আমের জামাল, হাসিবুল্লাহ, কামরান গুলাম, খুররাম শাহজাদ, মির হামজা, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ আলি, মোহাম্মদ হুরাইরা, মুহাম্মদ ইরফান খান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, উসমান খান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তানোরে আ.লীগের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

১

রাসিক সচিবের ব্যক্তিগত সহকারীর পিতার জানাযা নামাজ অনুষ্ঠিত

২

নওগাঁর মান্দায় অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

৩

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিকল্প অর্থায়ন ও প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে : অর্থমন্ত্রী

৪

আহত বিজিবি সদস্যদের দেখতে বিজিবি হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

৫

প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ : ভূমিমন্ত্রী মিনু

৬

রাজশাহীতে আজহারীর তাফসির মাহফিলে লাখো মানুষের সমাগম

৭

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

৮

রাজশাহীতে আজহারীর মাহফিলে আসা ৬৫ নারী পকেটমার আটক

৯

আফগানিস্তানের বাল্খ প্রদেশে নারীদের নাম লেখা ও উচ্চারণে নিষেধাজ্ঞা

১০

হুথিদের ছোড়া ক্রুজ মিসাইল প্রতিহত করল সৌদি

১১

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

১২

বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির

১৩

শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

১৪

দেশের চাহিদা মিটিয়ে মাংস রপ্তানির উদ্যোগ নেওয়া হবে : প্রতিমন্ত্রী টুকু

১৫

ইরফান-সাদিয়ার ‘বিবাহ বিভ্রাট’ দেখে যা বলছে দর্শক

১৬

সৌদির বিমান হামলায় ইয়েমেনে ১১ জন নিহত

১৭

ইসরায়েলের হত্যাচেষ্টা থেকে বেঁচে গেলেন হামাস প্রধানের ছেলে

১৮

ঋত্বিক ঘটকের পৈতৃক বসতভিটা সংরক্ষণে উদ্যোগ নেওয়ার আশ্বাস ভূমিমন্ত্রীর

১৯

নগরীতে মাদক সেবনের অপরাধে ১ ব্যক্তির দণ্ড

২০

Design & Developed by: BD IT HOST