২৫ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

গ্লোবাল সুপার লিগে রংপুরের হয়ে খেলবেন সাকিব

অনলাইন ডেস্ক : বিশ্বের বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলগুলোকে নিয়ে এক সময় আয়োজিত হতো চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি। কালের পরিক্রমায় এই টুর্নামেন্টটি বন্ধ হয়ে যায়। তবে এবার ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট পাঁচটি ফ্র্যাঞ্চাইজি দলকে নিয়ে গ্লোবাল সুপার লিগ নামে নতুন টুর্নামেন্ট আনছে। যেখানে অংশ নেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল রংপুর রাইডার্সও।

এই টুর্নামেন্টে রংপুর রাইডার্সের হয়ে খেলবেন সাকিব আল হাসান। সম্প্রতি নিরাপত্তা ইস্যুতে দেশে আসতে পারছেন না সাকিব। তবে দেশের বাইরে এই আসর হওয়ায় সাকিবের খেলতে কোনো বাধা থাকছে না।

আরও পড়ুনঃ   আবারও বাবা হচ্ছেন নেইমার, আড়ালে তৃতীয় সন্তানের মা

ইতোমধ্যে তাদের ম্যাচসূচি ঘোষণা করা হয়েছে। আগামী ২৬ নভেম্বর পর্দা উঠবে টুর্নামেন্টটি। এরপর দ্বিতীয় দিনেই (২৭ নভেম্বর) মাঠে নামছে রংপুর। প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিনিধিদের প্রতিপক্ষ ইংল্যান্ডের হ্যাম্পশায়ার হকস। হ্যাম্পশায়ার ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্টের অন্যতম সফল দল।

রংপুর এবং ইংলিশ দলটি ছাড়া টুর্নামেন্টটিতে অংশ নেবে স্বাগতিক ক্যারিবীয় দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, পাকিস্তান সুপার লিগের (পিএসএল) লাহোর কালান্দার্স, অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলা ভিক্টোরিয়ান ক্রিকেট দল।

আরও পড়ুনঃ   বালু-পাথর লুটপাট বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান, ভাঙা হলো ১০০ নৌকা

গ্লোবাল সুপার লিগে প্রথম রাউন্ডে প্রতিটি দলই একবার করে পরস্পর মুখোমুখি হবে। নিজেদের দ্বিতীয় ম্যাচে রংপুর ১ ডিসেম্বর মুখোমুখি হবে ভিক্টোরিয়ার। এ ছাড়া ৪ ডিসেম্বর গায়ানা এবং ৫ ডিসেম্বর রংপুরের প্রতিপক্ষ লাহোর। গায়ানা সরকারের পরিকল্পনায় শুরু হতে যাওয়া গ্লোবার সুপার লিগের সব ম্যাচই হবে গায়ানা প্রভিডেন্স স্টেডিয়ামে। পাঁচ দলের মধ্য থেকে চার দল যাবে সেমিফাইনালে। এরপর আগামী ৭ ডিসেম্বর হবে টুর্নামেন্টের ফাইনাল। শিরোপাজয়ী দলকে ১ মিলিয়ন ডলার অর্থ পুরস্কার দেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

১০

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

১১

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

১২

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

১৩

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

১৪

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

১৫

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১৬

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১৭

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১৮

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৯

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST