২৪ মার্চ ২০২৪
অনলাইন সংস্করণ

বাঘায় নিরীহ মানুষের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাঘায় ভূয়া সাংবাদিকতার নামে তন্ময় দেবনাথের চাঁদাবাজি ও মা জোসনার দৌরাত্ম বৃদ্ধি এবং নিরীহ মানুষের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। রোববার (২৪ মার্চ) সকাল ১১টায় আড়ানী পৌর বাজারের তালতলায় এলাকাবাসী এই মানববন্ধন করেন। তন্ময় দেবনাথ ও তার করা মামলার আসামীরা আড়ানী পৌরসভার জোতরঘু গ্রামের বাসিন্দা।

এ বিষয়ে তন্ময় দেবনাথের করা মামলার আসামী ইসলাম হোসেন বলেন, দিন আনি দিন খায়। অত্যান্ত দরিদ্র পরিবারের সন্তান। অন্যের জমিতে কাজ করে সংসার চালায়। তন্ময় দেবনাথ ও তার মা জোসনা পূর্ব শত্রুতার কথা বলে ২১ ফেব্রুয়ারী রাতে মারপিট করা হয়েছে, বলে থানায় মামলা দায়ের করেন। তার সাথে কোন শত্রুতা নেই। তারা জোরপূর্বকভাবে আড়ানী উপ-স্বাস্থ্য কেন্দ্রের সরকারি পরিত্যাক্ত ভবনে বসবাস করে। কোন পত্রিকায় সাংবাদিকতা করে এটাও জানা নেই। তবে ভূয়া সাংবাদিকতার পরিচয় দিয়ে প্রতিনিয়ত চাঁদাবাজি করে বেড়াচ্ছেন। এমন অভিযোগ একই এলাকায় বসবাস করার কারনে জানতে পারছি। এছাড়া ছেলের পরিচয়ে তার মা জোসনার দৌরাত্মে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে।

আরও পড়ুনঃ   টিএসসিতে গণত্রাণ কর্মসূচিতে নগদ সংগ্রহ ৩৯ লাখ

এ দিকে তন্ময় দেবনাথের করা মামলার আরও আসামী ইন্দাদুল হক, রাশেদুল ইসলাম, নান্টু, রায়হান আলী বলেন, তন্ময় দেবনাথ এলাকায় ভূয়া সাংবাদিকতার নামে চাঁদাবাজি করে। তার মা জোসনা স্থানীয় রুস্তম, মতিন, শামসের, বাচ্চু, মনোয়ারা, সুফল. ডেটল, শুকুর, বানেরা ও বাসুকে মিথ্যা অপবাদ দিয়ে অর্থ হাতিয়ে নিয়েছে। তারা সম্মানের ভয়ে কারও কাছে বিচার চাইতে পারেনি। তারা নিরুপায় হয়ে অর্থ দিয়ে সমস্যার সমাধান করে নিয়েছে।

এ বিষয়ে তন্ময় দেবনাথ বলেন, আমাকে পূর্ব পরিকল্পিতভাবে ইসলাম হোসেন, ইন্দাদুল হক, রাশেদুল ইসলাম, নান্টু, রায়হান আলীসহ কয়েকজন মারপিট করে হাত, পা বেঁধে আড়ানী ডিগ্রী কলেজের সামনে রেখে চলে যায়। পরে মানুষের মাধ্যমে খবর পেয়ে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আমি কোন উপায় না পেয়ে থানায় ৫ জনের নামে মামলা দায়ের করেছি। আমার করা মামলা প্রত্যাহার না করায় আমার বিরুদ্ধে তারা মানববন্ধ করেছে। আমি বর্তমানে বড়াল নিউজ ও একুশের কন্ঠে কাজ করি। আমার ও মায়ের বিরুদ্ধে যে অভিযোগ এতে মানববন্ধন করছে, তা সঠিক নয়।

আরও পড়ুনঃ   রাজশাহী সরকারি মহিলা কলেজে জুলাই বিপ্লবের প্রেক্ষাপট ও ফ্যাসিবাদ বিরোধী আলোচনা সভা

ভূয়া সাংবাদিকতার মানববন্ধনে উপস্থিত ছিলেন ইসলাম হোসেন, রায়হান আলী, রুস্তম আলী, হাফিজুল ইসলাম, নান্টু, আকতার, সবুজ, শহিদুল, রাসেদুল, শামিম হোসেন, মুন্না, শামসের, লবা, ইসমাইল, সজিব, শান্ত, ইমন, কালাম, রিপন সহ শতাধিক নারী-পুরুষ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুতের দাম কত বাড়ছে? জানা যাবে বুধবার

আমরা অবৈধ পুশইন ও পুশব্যাকের বিপক্ষে : স্বরাষ্ট্রমন্ত্রী

তানোর উপজেলা কৃষি কর্মকর্তার অনুপস্থিতি নিয়ে প্রশ্ন, সেবা পেতে ভোগান্তি

গোদাগাড়ীতে এমপি মুজিবুর রহমানের উদ্যোগে ৪০০ অসহায় মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ

কর্মকর্তা-কর্মচারীদের সাথে রাসিক প্রশাসকের ঈদ শুভেচ্ছা বিনিময়

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিয়ামতপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার

‘সংস্কৃতি ও বন্ধুত্বের বন্ধনে ভারত-বাংলাদেশ’ : যোগ দিবসে ভারতীয় সহকারী হাইকমিশনার

রাজশাহীতে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন

১০

বিশ্বকে এল নিনোর জন্য প্রস্তুত হতে বলল জাতিসংঘ, অবস্থা খারাপের শঙ্কা

১১

এলপি গ্যাসের দাম কমেছে

১২

এইচএসসি : সব কেন্দ্রের সিসি ক্যামেরা ইন্টারনেটে সংযুক্ত থাকতে হবে

১৩

নগরীতে পূর্ব শত্রুতার জেরে যুবকের ওপর সন্ত্রাসী হামলা, ঢাকায় স্থানান্তর

১৪

২০০ কোটির অর্থপাচার মামলায় ফেঁসে যাচ্ছেন জ্যাকুলিন!

১৫

সিংড়ায় ট্রাক চাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত

১৬

মিয়ানমারে বিদ্রোহী নিয়ন্ত্রিত গ্রামে বড় বিস্ফোরণ, নিহত কমপক্ষে ৪৬

১৭

হজ করতে গিয়ে এ বছর ৪১ বাংলাদেশির মৃত্যু

১৮

জাপানে জিতল বাংলাদেশের নারী হকি দল

১৯

শিক্ষার আলোকবর্তিকা হাতে নিয়ে শিক্ষকরা শিক্ষা ও সমাজের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবেন : এমপি মোস্তাফিজুর রহমান

২০

Design & Developed by: BD IT HOST