২৩ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

রাসিক প্রশাসকের সাথে চট্টগ্রাম সিটি মেয়রের সৌজন্য সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার : রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নবাগত মেয়র ডাঃ শাহাদত হোসেন। বুধবার দুপুর ২টায় নগরভবনে সচিব মহোদয়ের দপ্তর কক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদত হোসেন রাসিক প্রশাসক মহোদয়ের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এর আগে নগরভবনে চট্টগ্রাম মেয়র মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান রাসিক প্রশাসক মহোদয়। মতবিনিময় কালে চট্টগ্রামের মেয়র রাজশাহীর পরিচ্ছন্ন পরিবেশ, সবুজায়ন ও আইল্যান্ডে ফুলের সমারোহের ভূয়শী প্রশংসা করেন। এ সময় তিনি বলেন, দেশের অন্যান্য শহরের তুলনায় রাজশাহী চমৎকার। এ নগরীর প্রশংসা এখন দেশের গণ্ডি পেরিয়ে দেশের বাইরে ছড়িয়ে পড়েছে। এ নগরীর নানা ক্ষেত্রে সাফল্য আমাকে এ নগরীতে আকৃষ্ট করেছে। এজন্য রাজশাহী মহানগরী পরিদর্শনে এসেছি। আমার নির্বাচনি ইস্তেহারে গ্রিন সিটি ক্লিন সিটি হেলদি সিটি বিষয়টি উল্লেখ করেছিলাম। রাজশাহী সিটি কর্পোরেশন সেটি বাস্তবায়ন করছে। মতবিনিময়কালে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রাথমিক স্বাস্থ্য সেবা, বর্জ্য ব্যবস্থাপনা, বায়ুদুষণ, শব্দদুষণ, অটোরিক্সা ম্যানেজমেন্ট, হোল্ডিং ট্যাক্স আদায়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

আরও পড়ুনঃ   নতুন বাংলাদেশ গড়তে শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করবে সরকার : প্রধান উপদেষ্টা

মতবিনিময় সভায় রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এ.বি.এম. শরীফ উদ্দিন, সচিব মোবারক হোসেন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ-সাঈদ, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম খান, গবেষণা কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন, চট্টগ্রাম মেয়রের সঙ্গে বীর মুক্তিযোদ্ধা মনিরুল ইসলাম ইউসুফ, এজাজ আহমেদ, হুমায়ুন চৌধুরী রুদ্র, মীরজাদা সোহেল, হিসাব রক্ষণ কর্মকর্তা নিজামুল হোদা, সহকারী জনসংযোগ কর্মকর্তা মোঃ রকিবুল হক উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

সুইস বিলাসবহুল বুর্গেনস্টক রিসোর্টে সই হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

পুঠিয়ায় দুই মাদকসেবীর বিরুদ্ধে মোবাইল কোর্ট

আরইউজের সভায় বক্তারা, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে

রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্বোধন

পুঠিয়া রাজবাড়ীর ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

লালপুরে পদ্মা নদীতে নৌকা থেকে গুলিবিদ্ধ এক যুবকের মরদেহ উদ্ধার

১০

বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১২

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণ বিষয়ক তিনদিনব্যাপি প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

১৪

রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সাক্ষাত

১৫

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

১৬

জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : তথ্য উপদেষ্টা

১৭

রাজশাহীর আমের স্বাদ নিলেন মার্কিন রাষ্ট্রদূত

১৮

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ১ হাজার ৬৮ বোতল অ্যালকোহল উদ্ধারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

ফার্মেসীর মালিক মান্দায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার

২০

Design & Developed by: BD IT HOST