২২ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

সুদানে মসজিদে বিমান হামলায় নিহত ৩১

অনলাইন ডেস্ক : সুদানের মধ্যাঞ্চলীয় ওয়াদ মাদানি শহরের একটি মসজিদে সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। দু’দিন আগে বিমান হামলায় প্রাণহানির এই ঘটনা ঘটেছে বলে মঙ্গলবার মানবাধিকার কর্মীদের স্থানীয় একটি কমিটি জানিয়েছে।

যুদ্ধবিধ্বস্ত দেশটিতে সহায়তা কার্যক্রম সমন্বয়কারী শত শত স্বেচ্ছাসেবক গোষ্ঠীর একটি ওয়াদ মাদানি প্রতিরোধ কমিটি। মঙ্গলবার ভোরের দিকে এএফপিকে দেওয়া এক বিবৃতিতে কমিটি বলেছে, রোববার মাগরিবের নামাজের পরপরই খার্তুমের দক্ষিণে আল-জাজিরা রাজ্যের রাজধানীর একটি মসজিদে এই হামলার ঘটনা ঘটেছে।

আরও পড়ুনঃ   ইউক্রেনের ‘হত্যা তালিকায়’ ফিফার প্রেসিডেন্ট

সেনাবাহিনী হামলায় ব্যারেল বোমা ব্যবহার করেছে বলে অভিযোগ করেছে ওয়াদ মাদানি প্রতিরোধ কমিটি। হামলায় নিহতদের বেশিরভাগের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। উদ্ধারকারীরা পুড়ে বিকৃত হয়ে যাওয়া কিছু লাশ উদ্ধার করেছেন।

২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সশস্ত্র বাহিনী ও আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) মধ্যে সংঘাত চলছে। এই দুই বাহিনীর সংঘাতে দেশটিতে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটেছে। দেশটিতে চলমান সংঘাতে বিপুলসংখ্যক মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে।

আরও পড়ুনঃ   যে কারণে কখনও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে পারবেন না মামদানি

মধ্য-সুদানের কৃষিপ্রধান আল-জাজিরা রাজ্যে নৃশংস যুদ্ধে লিপ্ত রয়েছে ওই দুই বাহিনী। গত বছরের শেষের দিক থেকে রাজ্যটি আধাসামরিক বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করা, আবাসিক এলাকায় নির্বিচারে গোলাবর্ষণ এবং ত্রাণ সহায়তা আটকে দেওয়া কিংবা লুটপাটের অভিযোগে উভয় পক্ষের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তোলা হয়েছে।

বিশেষ করে আরএসএফের বিরুদ্ধে আল-জাজিরাসহ সুদানজুড়ে ব্যাপক লুটপাট, গ্রাম অবরোধ এবং পদ্ধতিগত যৌন সহিংসতা চালানোর দায়ে অভিযুক্ত করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুভ বুদ্ধপূর্ণিমা আজ

১৪টি উড়োজাহাজ ক্রয়ে বোয়িংয়ের সঙ্গে বিমানের চুক্তি স্বাক্ষর

মহান মে দিবস উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র‍্যালি

মহান মে দিবস আজ

ভোজ্যতেলের মূল্য সমন্বয় লিটার প্রতি নতুন দাম ১৯৯ টাকা নির্ধারণ

ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী ,তদন্ত কমিটি গঠন

নওদাপাড়া কাঁচা বাজার মার্কেটসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

মহান মে দিবস উপলক্ষে জেলা পরিষদ প্রশাসকের বাণী

পবায় শিশু সুরক্ষা ও যৌন হয়রানি প্রতিরোধে ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের অরিয়েন্টেশন সভা

১০

তানোরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত একাধিক

১১

গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

১২

রুয়েটের উপাচার্যের সাথে সাক্ষাত করলেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান

১৩

মান্দায় অবৈধভাবে তেল মজুত রাখায় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২

১৪

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক সভা অনুষ্ঠিত

১৫

শপথ নিলেন চেম্বার পরিচালক আমিনুল ইসলাম : ব্যবসায়ী সমাজের স্বার্থ রক্ষায় কাজ করার অঙ্গীকার

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

১৭

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

১৮

রাজশাহীতে জমকালো আয়োজনে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

১৯

এনপিটি সম্মেলনে পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ

২০

Design & Developed by: BD IT HOST