১৫ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

রাজশাহী বিভাগের যে ১২ কলেজের সবাই অকৃতকার্য

স্টাফ রিপোর্টার : এইচএসসি পরীক্ষায় রাজশাহী বিভাগের ১২টি কলেজের কেউ পাস করেননি। এই ১২ কলেজে মোট পরীক্ষার্থী ছিলেন ৪৬ জন। তাদের সবাই ফেল করেছেন। মঙ্গলবার (১৫ অক্টোবর) রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে এই চিত্র পাওয়া গেছে।

শতভাগ ফেল করা কলেজগুলো হলো,রাজশাহীর তানোর উপজেলার মুণ্ডুমালা গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজ, চাঁপাইনবাবগঞ্জ সদরের চকঝগড়ু হাইস্কুল অ্যান্ড কলেজ, শফিউর রহমান আইডিয়াল কলেজ, বগুড়ার সারিয়াকান্দির নিজবলাইল ইংলিশ কলেজ, গাবতলীর বাগবাড়ি মহিলা কলেজ, নাটোরের গুরুদাসপুরের দুর্গাপুর স্কুল অ্যান্ড কলেজ, নাটোর সদরের বেগম খালেদা জিয়া কলেজ, নাটোরের নলডাঙ্গার সারকুতিয়া স্কুল অ্যান্ড কলেজ, বাগাতিপাড়ার তমালতলা মহিলা কলেজ, নওগাঁর মান্দার চককামদেব আদর্শ কলেজ, সিরাজগঞ্জ সদরের ছঙ্গাছা মহিলা কলেজ ও ছতলানতলি মোরগ্রাম টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ।

আরও পড়ুনঃ   Ballon D'or 2025: কে কোন পুরস্কার পেলেন

এর মধ্যে সর্বোচ্চ ১৬ জন শিক্ষার্থী ছিল বগুড়ার সারিয়াকান্দির নিজবলাইল ইংলিশ কলেজে। সাতজন শিক্ষার্থী ছিলেন বাগবাড়ি মহিলা কলেজে। অন্য কলেজগুলোর মধ্যে একটিতে ছয়জন, একটিতে চারজন, পাঁচটিতে দুজন করে এবং তিনটি কলেজে একজন করে পরীক্ষার্থী ছিলেন।

শতভাগ ফেল করা এসব কলেজের ব্যাপারে জানতে চাইলে রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আরিফুল ইসলাম বলেন, ‘এদের বিরুদ্ধে আমরা কোনো ব্যবস্থা নিতে পারি না। শুধু তালিকাটা আমরা শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে পাঠাতে পারি। তারা ব্যবস্থা নিতে পারে।’

আরও পড়ুনঃ   Finland's Down's model Maija makes strides on catwalk

মঙ্গলবার প্রকাশিত ফলাফলে রাজশাহী বোর্ডে ৮১ দশমিক ২৪ শতাংশ পরীক্ষার্থী পাস করেছেন। এ বছর বিভাগের আট জেলার ৭৪১টি কলেজের পরীক্ষার্থীরা ২০৩টি কেন্দ্রে পরীক্ষায় বসেন। এবার রাজশাহী বোর্ডের ৩৫টি কলেজের শতভাগ পরীক্ষার্থী পাস করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের বেশি করে গাছের চারা রোপনের পরামর্শ রাজশাহী রেঞ্জ ডিআইজির

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী

প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

ভূবনমোহন পার্কের অবৈধ স্থাপনা দখলমুক্ত করলো রাসিক

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

১০

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

১১

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

১২

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

১৩

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১৪

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১৫

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৬

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১৭

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৮

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৯

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST