১১ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

মহাঅষ্টমী আজ, হবে কুমারী পূজা

স্টাফ রিপোর্টার : মণ্ডপে মণ্ডপে বাজছে ঢাক আর কাঁসর। বাজছে ধর্মীয় সংগীতও। ফুল, ধূপ, আগর, প্রদীপ ও মোমবাতি জ্বলছে। বাহারি আলোকসজ্জায় উজ্জ্বল দেবী দুর্গা। সব বয়সী মানুষ আসছেন প্রতিমা দেখতে। করছেন প্রণাম। কেউ কেউ আবার তুলছেন দেবী মায়ের সঙ্গে ছবি।
রাজশাহী নগরীর পূজামণ্ডপগুলোতে বৃহস্পতিবার (১০ অক্টোবর) সপ্তমীর দিনে ছিল এমন চিত্র। শুক্রবার (১১ অক্টোবর) অষ্টমী। এদিন হবে কুমারী ও সন্ধিপূজা।

নগরীর পূজামণ্ডপগুলো উৎসবমুখর দেখা যায়। নববস্ত্র, ফুল-ফল, দ্বীপ-ধূপে দেবীর পূজার পর অনেক মণ্ডপে দুপুরে প্রসাদ বিতরণ করা হয়েছে। সারিবদ্ধভাবে দাঁড়িয়ে প্রসাদ নেন শত, শত, ভক্ত নরনারী। শাস্ত্র অনুযায়ী, মহাসপ্তমীতে ষোড়শ উপাচারে দেবী দুর্গা পূজিত হয়েছেন। বিকেল থেকে সন্ধ্যারতি এবং দেবী দর্শনের জন্য মণ্ডপগুলোতে ভিড় আরও বাড়তে শুরু করে।

আরও পড়ুনঃ   সাকিবের শেষ কোথায়, কানপুর নাকি মিরপুর

রোববার মহাষ্টমীতে সকাল সাড়ে ১০টার দিকে দিকে নগরীর ত্রিনয়নী সংঘে কুমারী পূজা অনুষ্ঠিত হবে। ত্রিনয়নী সংঘের সাধারণ সম্পাদক অভি কুমার দাম বলেন, ১৬টি উপকরণ দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর অগ্নি, জল, বস্ত্র, পুষ্প ও বাতাস-এই পাঁচ উপকরণে দেওয়া হয় ‘কুমারী’ মায়ের পূজা। অর্ঘ্য প্রদানের পর দেবীর গলায় পরানো হবে পুষ্পমাল্য। কুমারী পূজা শেষে ভক্তরা মহাষ্টমীর পুষ্পাঞ্জলি দেবেন।

আরও পড়ুনঃ   মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দেখাতে হবে : প্রধানমন্ত্রী

১৯০১ সালে ধর্মপ্রচারক স্বামী বিবেকানন্দ কলকাতার বেলুড় মঠে কুমারী পূজার মাধ্যমে এর প্রচলন করেন। তখন থেকে প্রতিবছর দুর্গাপূজার অষ্টমী তিথিতে এ পূজা চলে আসছে। পূজার আগ পর্যন্ত কুমারীর পরিচয় গোপন রাখা হয়। এ ছাড়া নির্বাচিত কুমারী পরবর্তী সময়ে স্বাভাবিক জীবনযাপন আচার-অনুষ্ঠান করতে পারে। শাস্ত্র অনুসারে, সাধারণত ১ থেকে ১৬ বছরের সুলক্ষণা কুমারীকে পূজা করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

সুইস বিলাসবহুল বুর্গেনস্টক রিসোর্টে সই হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

পুঠিয়ায় দুই মাদকসেবীর বিরুদ্ধে মোবাইল কোর্ট

আরইউজের সভায় বক্তারা, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে

রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্বোধন

পুঠিয়া রাজবাড়ীর ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

লালপুরে পদ্মা নদীতে নৌকা থেকে গুলিবিদ্ধ এক যুবকের মরদেহ উদ্ধার

১০

বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১২

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণ বিষয়ক তিনদিনব্যাপি প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

১৪

রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সাক্ষাত

১৫

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

১৬

জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : তথ্য উপদেষ্টা

১৭

রাজশাহীর আমের স্বাদ নিলেন মার্কিন রাষ্ট্রদূত

১৮

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ১ হাজার ৬৮ বোতল অ্যালকোহল উদ্ধারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

ফার্মেসীর মালিক মান্দায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার

২০

Design & Developed by: BD IT HOST