৯ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

টাইগারদের প্রধান কোচ হওয়ার যোগ্যতা দেশের কারো নেই : তামিম

অনলাইন ডেস্ক : বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্বে রয়েছেন চন্ডিকা হাথুরুসিংহে। আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত বিসিবির সঙ্গে তার চুক্তির মেয়াদ রয়েছে। ধারণা করা হচ্ছে, এরপরই নতুন কোচ দেখা যাবে টাইগার শিবিরে। দেশের মধ্যে থেকে জাতীয় দলের প্রধান কোচ নিয়োগ দেওয়ার কথা বলছে কেউ কেউ। যদিও সাবেক অধিনায়ক তামিম ইকবাল জানালেন ভিন্ন কথা।

ভারতের মাটিতে সিরিজ খেলতে ভারতে অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল। ক্রিকেটার হিসেবে না হলেও অন্য ভূমিকায় দেশটিতে আছেন তামিম ইকবালও। সুনীল গাভাস্কার, শাস্ত্রী ও আতহারদের সঙ্গে ধারাভাষ্যে ব্যস্ত সময় পার করছেন তিনি। এরই ফাঁকে ক্রিকেট সাময়িকী স্পোর্টস্টারকে দীর্ঘ এক সাক্ষাৎকার দিয়েছেন তামিম।

আরও পড়ুনঃ   রাজশাহীতে একই পরিবারের নিহত ৪ জনের দাফন সম্পন্ন

দেশের সাবেক ক্রিকেটারদের কোচ বানানোর পথে হাঁটছে অনেক বোর্ডই। প্রতিবেশী ভারতে অনেক বছর ধরেই হেড কোচের পদ ভারতীয়দের দখলে। সম্প্রতি শ্রীলঙ্কাও ক্রিস সিলভারউডের জায়গায় দেশটির কিংবদন্তী সনাৎ জয়াসুরিয়াকে নিয়োগ দিয়েছে। বাংলাদেশেরও তেমন কিছু ভাবা উচিত কি না এমন প্রশ্ন করা হয়েছিল তামিমকে।

জাতীয় দলে দেশি কোচ ইস্যুতে তামিম বলেছেন, ‘আমার মনে হয় না, প্রধান কোচ হওয়ার মতো যোগ্য কেউ বাংলাদেশে এখন আছে। এখন এমন দু-তিনজন আছেন, যারা সহকারী কোচ হতে পারেন। কিন্তু আমার মনে হয় না, তারা জাতীয় দলের প্রধান কোচ হওয়ার উপযুক্ত।’

তবে দেশি কোচদের প্রাধান্য দেওয়া নিয়ে তামিম বলেন, ‘বাংলাদেশ দলের কোচিং স্টাফে ৭০: ৩০ অনুপাত থাকা উচিত। প্রধান কোচ পদে একজন বিদেশি ও তার সঙ্গে বড়জোর আরও দুজন বিদেশি কোচ থাকতে পারেন। সহকারী কোচ পদে বাকি ৭০ শতাংশ বাংলাদেশি নিয়োগ করা উচিত। তাতে স্থানীয় কোচদের গড়ে তোলার ক্ষেত্রে সহায়ক হবে এবং একদিন তারা প্রধান কোচ হতে পারবেন।’

আরও পড়ুনঃ   খাঁচায় বন্দি চার সন্তান নিয়ে রাস্তায় ঘুরছেন মা!

এদিকে নতুন কোচ পাওয়া নিয়ে তামিমের ভাষ্যে, ‘বাংলাদেশের বড় নামের পেছনে ছোটা বন্ধ করা উচিত। কারণ বিখ্যাত সবাই দলের জন্য ভালো কোচ হয় না। বাংলাদেশ ক্রিকেটের জন্য কারা মানানসই, সেটা তাদের (বিসিবি) খুঁজে বের করতে হবে। সেই ব্যক্তিকে কঠোর পরিশ্রমী হওয়ার পাশাপাশি দলে কিছু যোগ করার সামর্থ্য থাকতে হবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১০

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১১

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১২

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৩

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৪

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৫

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৬

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৭

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

১৮

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

১৯

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST