৭ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

বিদেশে থেকে বাফুফে নির্বাচনে প্রার্থী হওয়া যাবে

অনলাইন ডেস্ক : আজ দুপুরে বাফুফে ভবনে নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন। তফসিল ঘোষণার পর নির্বাচনী বিধিমালা নিয়ে সাংবাদিকদের অবহিত করছিলেন তিনি। এরপর সাংবাদিকদের থেকে হঠাৎ প্রশ্ন উঠল, ‘বিদেশে থেকে কেউ নির্বাচনে প্রার্থী হতে পারবেন কি না’?

এমন প্রশ্নের জন্য বাফুফের নির্বাচন কমিশন পুরোপুরি প্রস্তুত ছিল না। বাফুফের নির্বাচনী বিধিমালায় বিষয়টি স্পষ্ট নয়। তাই প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিনও প্রথমে সুস্পষ্টভাবে কিছু বলেননি। প্রাথমিক জবাবে বলেন, ‘একজন বিদেশ থেকে পাঠালেন তার স্বাক্ষর আমরা যাচাই করব কিভাবে।’

মনোনয়ন পত্র গ্রহণ করে অনলাইনে স্বাক্ষর করে বা সেই ফরম বিদেশ থেকেই কারো মাধ্যমে স্বাক্ষর করে পাঠানোর সুযোগ থাকতে পারে। এই প্রশ্নের উত্তরে আবার প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, ‘যদি এটি সেই দেশের বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে ভেরিফাই হয়ে আসে তখন দেখা যেতে পারে।’ প্রধান নির্বাচন কমিশনার অবশ্য বিদেশ থেকে প্রার্থী হওয়াকে নিরুৎসাহিত করেছেন, ‘বিদেশ থেকে প্রার্থী হওয়া সঠিক রাস্তা নয়। এটা লিগ্যালি পারমিট করে না।’

আরও পড়ুনঃ   রুয়েটের নতুন ভিসি হিসেবে যোগ দিলেন অধ্যাপক ড. এস.এম. আব্দুর রাজ্জাক

মনোনয়ন পত্রের ওপর আপত্তির সুযোগ রয়েছে। বিদেশ থেকে কেউ মনোনয়ন পত্র প্রেরণ করলে সেটি আপত্তি হলে শুনানির সময় অভিযু্ক্তকে সশরীরে থাকতে হবে। সশরীরে না থাকতে পারলে প্রার্থীতা থাকবে না সেটা স্পষ্টভাবেই বলেছেন প্রধান নির্বাচন কমিশনার, ‘শুনানির সময় সশরীরে প্রার্থীকে হাজির হতে হবে। সশরীরে হাজির না থাকলে প্রার্থীতা থাকতে পারবে না।’ বাফুফে বর্তমান কমিটির কয়েকজন প্রার্থী আত্মগোপনে। দুই একজন বিদেশে আছেন বলেন জনশ্রুতি রয়েছে। তাই বাফুফে নির্বাচনকে সামনে রেখে এমন প্রশ্নের উদ্ভব হয়েছে।

বাফুফের নির্বাচনে কাউন্সিলরশীপ নিয়ে অভিযোগ রয়েছে। যারা কাউন্সিলর হতে পারেননি বাফুফের কাছে সুষ্ঠ বিচার না পেয়ে আদালতের দ্বারস্থ হতে পারেন। আদালতের নির্দেশনা সম্পর্কে নির্বাচন কমিশনের সদস্য ব্যারিস্টার একেএম এহসানুর রহমান বলেন, ‘ভোটার তালিকার বিষয়টি সম্পূর্ণ নির্বাহী কমিটির এখতিয়ার। মহামান্য আদালত কোনো নির্দেশনা থাকলে ভোটার সংক্রান্ত সেটা নির্বাহী কমিটিই দেখবে।’

আরও পড়ুনঃ   ভেকুর নিচে প্রাণ গেল জুবায়েরের, কবর খুঁড়ে লাশের অপেক্ষায় পরিবার

বাফুফের কাউন্সিলর তালিকায় হত্যা মামলার আসামী রয়েছেন। এ নিয়ে ফুটবলাঙ্গনে চলছে আলোচনা-সমালোচনা। মামলার আসামীদের নির্বাচনে প্রার্থী ও ভোট প্রদানে অবশ্য আইনত কোনো বাধা নেই স্পষ্টভাবেই জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার, ‘যতক্ষণ না পর্যন্ত আদালত শাস্তি প্রদান না করে ততক্ষণ পর্যন্ত প্রার্থী হতে সমস্যা নেই। মামলা এমনকি জেল খাটলেও নির্বাচন করতে বাধা নেই। আদালত দোষী সাব্যস্ত করলেই কেবল নির্বাচনে অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

১০

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

১১

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

১২

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

১৩

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

১৪

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

১৫

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১৬

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১৭

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১৮

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১৯

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST