২১ মার্চ ২০২৪
অনলাইন সংস্করণ

বগুড়ায় বেগুনের কেজি ২ টাকা, তবুও মিলছে না ক্রেতা

বগুড়া প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জে অস্বাভাবিকভাবে কমেছে বেগুনের দাম। মাত্র ২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বেগুন। দাম এত কম হলেও বাজারে মিলছে না ক্রেতা। এতে লোকসানের মুখে পড়েছেন চাষিরা। এদিকে পাইকারি বাজারে ২ টাকায় বিক্রি হওয়া বেগুন খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি দরে।

আজ বুধবার (২০ মার্চ) উত্তরবঙ্গের সবচেয়ে বড় সবজির বাজার মহাস্থান হাট ও মোকামতলা খুচরা বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।

দুই সপ্তাহ আগে মহাস্থান হাটে প্রতি কেজি বেগুন ৮০ টাকা থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা গেছে।

আজ বুধবার সকালে মহাস্থান হাটে গেলে দেখা যায় বেগুনের আমদানি তুলনা মূলক কম। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্য বেগুন নিয়ে অপেক্ষা করতে দেখা গেছে প্রান্তিক পর্যায়ের বেগুন চাষিদের। এ সময় কথা হয় শিবগঞ্জ থেকে সবজি কিনতে আসা হারুন অর রশিদের সঙ্গে। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আজ বৃষ্টি হওয়ায় বাজারে আমদানি খুব কম। দামও অস্বাভাবিক ভাবে কমে গেছে।’

আরও পড়ুনঃ   নগরীরতে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গৃহবধূ নিহত, আহত ২

মঙ্গলবার আবহাওয়া ভালো ছিল। আমদানিও বেশি ছিল। তারপরেও ৮০ টাকা মন বেগুন কিনেছি। আজও ১ মণ বেগুন কিনেছি ৮০ টাকায়।

একই হাটে বেগুন বিক্রি করতে এসেছেন শিবগঞ্জের গুজিয়া এলাকার বেগুন চাষি আলি আজগর। তিনি বলেন, ২ মণ বেগুন বিক্রি করতে এসেছি। ক্রেতাই নাই। বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছি ১ ঘণ্টা যাবৎ। একমন বেগুন বিক্রি করেছি ৮০ টাকায়। বাকি এক মণ বিক্রির জন্য অপেক্ষা করছি।

এ সময় তিনি আক্ষেপ করে বলেন, বেগুন বিক্রির টাকা দিয়ে গাড়ি ভাড়াই হবে না। এক বিঘা (৩৩ শতাংশ) জমিতে বেগুন চাষ করেছি। দাম এত কম থাকলে ১৬ আনাই মাটি হয়ে যাবে।

বেগুন চাষি সাজু মিয়া বলেন, ‘এক বিঘা জমিতে বেগুন আবাদ করতে ১০ থেকে ১২ হাজার টাকা খরচ হয়েছে। এখন পর্যন্ত সব মিলে ২ হাজার টাকাও বিক্রি করতে পারিনি। দাম কম হওয়ায় খেতেই অনেক বেগুন নষ্ট হয়ে যাচ্ছে। সবজি সংরক্ষণের হিমাগার থাকলে এমন লোকসানে পড়তে হতো না!’

আরও পড়ুনঃ   বড়াইগ্রামে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার

মহাস্থান হাটের পাইকারি সবজি ব্যবসায়ী রেজাউল করিম বেলন, ‘এবার বেগুনের ফলন ভালো হওয়ায় আমদানি বেড়েছে। সে কারনেই দাম কম। আমি ঢাকার কারওয়ান বাজার, সিলেট, গাজীপুর এলাকায় সবজি পাঠাই। গাড়ি ভাড়া বেড়েছে। শ্রমিক খরচ বেড়েছে। সব কিছুর দাম বেশি হওয়ায় আমরাও খুব বেশি লাভ করতে পারছি না।’

এদিকে মহাস্থান সবজি বাজার থেকে ৫ কিলোমিটার দূরে মোকামতলা বাজারে বেগুন বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি দরে। ২ টাকা কেজি বেগুন কিনে ৩০ টাকা কেজি কেনো বিক্রি করছেন এমন প্রশ্নের উত্তর দিতে পারেন নি বিক্রিতারা।

আজ বুধবার মহাস্থান হাটে বিভিন্ন সবজির মধ্য করলা ৬০ টাকা, শসা ৩০ টাকা, টমেটো ১৮ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা গেছে।

উপজেলা কৃষি কর্মকর্তা আল মুজাহিদ সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘উপজেলায় এবার ১৩০ হেক্টর জমিতে বেগুনের চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় বাম্পার ফলনও হয়েছে। বাজারে চাহিদার তুলনায় বেশি বেগুন ওঠায় চাষিরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১০

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১১

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১২

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৩

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

১৪

রাজশাহীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

১৫

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাচ্ছেন ১ লাখ ১০ হাজার ৩৬৪ জন কৃষক

১৬

বিক্ষোভের মুখে যারা পালিয়ে যায় তারা আবার ফিরে এসে কখনো রাজনীতি করতে পারে না : এমপি বাবুল

১৭

রাসিকের ফগার স্প্রে ও বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

১৮

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর, রাসিকের বর্ণাঢ্য র‌্যালি

১৯

নিজের স্থান নিজেই পরিষ্কার করার মানসিকতা গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

২০

Design & Developed by: BD IT HOST