৬ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

ছাত্রীদের বিক্ষোভের মুখে ছুটিতে পাঠানো হলো অধ্যক্ষকে

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের অধ্যক্ষ ফরিদ আহমেদের পদত্যাগের দাবিতে দিনব্যাপী বিক্ষোভ মিছিল করেছেন কলেজের ছাত্রীরা। অবশেষে অনিয়ম ও দুর্নীতি তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করে অধ্যক্ষ মো. ফরিদ আহমেদকে সাত দিনের ছুটিতে পাঠিয়েছেন কলেজের আহ্বায়ক কমিটির সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম।

রোববার (৬ অক্টোবর) বিকেল ৩টা পর্যন্ত পৌরসভার প্রাণকেন্দ্রে অবস্থিত কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে ছাত্রীদের সঙ্গে ছাত্রদেরও বিক্ষোভ সমাবেশ দেখা যায়। পরে কলেজের আহ্বায়ক কমিটির সভাপতি কলেজে পৌঁছালে ছাত্রীদের বিক্ষোভ আরও জোরেসোরে শুরু হয়। তখন সভাপতি শিক্ষক মিলনায়তনে অধ্যক্ষ ও শিক্ষকদের নিয়ে সভায় বসেন।

এ সময় শিক্ষার্থীরা সভাপতি নাসিরুলের নিকট লিখিত অভিযোগ দেন। পরে অধ্যক্ষকে বাসায় পাঠিয়ে কমিটি ও শিক্ষকদের নিয়ে সভা করে অধ্যক্ষকে সাত দিনের ছুটি এবং তিন সদস্যের তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

এ সময় বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন চৌধুরীসহ অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। তদন্ত কমিটি আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে। এ প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তদন্ত কমিটির সদস্যরা হলেন- ওই কলেজের সহযোগী অধ্যাপক রবীন কুমার লস্কর, সহযোগী অধ্যাপক মিনু রানী সাহা ও সহযোগী অধ্যাপক শিরিন হোসেন।

আরও পড়ুনঃ   রাজশাহী-৫ আসনে ব্যারিস্টার রেজাউল করিমের মনোনয়নপত্র সংগ্রহ

শিক্ষার্থীরা অভিযোগ করেন, অধ্যক্ষ ফরিদ আহমেদ কলেজের দায়িত্ব গ্রহণের পর থেকে কলেজটির শিক্ষার পরিবেশ চরমভাবে অবনতি হয়েছে। তিনি শিক্ষকদের মাঝে বিভেদ সৃষ্টি করে রাজনৈতিক ছত্রছায়ায় নানা অনিয়ম ও দুর্নীতি করে আসছেন। ছাত্রীদের সঙ্গে খারাপ আচরণ করে থাকেন।

কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের অধ্যক্ষ মো. ফরিদ আহমেদ ছাত্রীদের অভিযোগ অস্বীকার করে বলেন, আমিতো কোনো অন্যায়, অনিয়ম, দুর্নীতি করি নাই। সুযোগও নাই। কারণ কলেজের সকল কাজ করার জন্য বিভিন্ন কমিটি করা আছে। ম্যানেজিং কমিটি সকল কাজ করে থাকে এবং সকল লেনদেন ব্যাংকের মাধ্যমে হয়ে থাকে। কিন্তু ছাত্রীরা বার বার আমার পদত্যাগের দাবিতে মিছিল করে আসছে। বর্তমান সভাপতি কলেজে এসেছিলেন। তিনি সাত দিনের ছুটি দিয়েছেন আমাকে।

আরও পড়ুনঃ   ঘূর্ণিঝড় ‘দানা’ আরো তীব্র হতে পারে

কলেজের আহ্বায়ক কমিটির সভাপতি ও কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম বলেন, কোনো অভিযোগ উঠলেইতো কাউকে দোষী সাব্যস্ত করা যায় না। শাস্তিও দেওয়া যায় না। এ জন্য অধ্যক্ষ ফরিদ আহমেদকে সাত দিনের ছুটিতে পাঠানো হয়েছে। শিক্ষার্থীদের সব অভিযোগ যাচাই-বাছাইয়ের জন্য একটি তদন্ত কমিটি করা হয়েছে। শিক্ষকরাই কমিটির সদস্য। আগামী ৭ কর্মদিবসের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, এর আগে ২৯ আগস্ট প্রথম ছাত্রীরা ওই অধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেন। সে সময় কলেজের সভাপতি ও বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী অধ্যক্ষকে ছুটিতে পাঠিয়েছিলেন।পরে তিনি ছুটি কাটিয়ে কলেজে কাজে যোগ দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST