৬ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

শিক্ষকতা একটি সর্বশ্রেষ্ঠ ও মর্যাদাপূর্ণ পেশা : পবা ইউএনও

স্টাফ রিপোর্টার:পবা উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযথ মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। শনিবার (৫ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. সোহরাব হোসেন।

এর আগে, ‘শিক্ষকের কণ্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’- প্রতিপাদ্যকে সামনে রেখে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

‘শিক্ষকতা সর্বশ্রেষ্ঠ ও মর্যাদাপূর্ণ পেশা’- উল্লেখ্য করে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. সোহরাব হোসেন বলেন, ‘শিক্ষকতা একটি অনন্যসাধারণ মর্যাদাপূর্ণ পেশা।এটি শুধু পেশা নয় বরং তার চেয়েও বেশি কিছু।

আরও পড়ুনঃ   পদত্যাগ করলেন খোদা বকশ চৌধুরী

এখনো আমাদের সমাজের সব পেশার মানুষ শিক্ষকদেরকেই বেশি ভক্তি ও শ্রদ্ধা করে থাকেন। মা-বাবার পরের স্থান হচ্ছে শিক্ষকের। সমাজ ও দক্ষ মানব সমাজের বিনির্মাণে শিক্ষকের ভূমিকা অপরিসীম।সকল পেশার জননী শিক্ষকেরা সমাজকে সুন্দরভাবে গড়ে তোলার কারিগর। শিক্ষকরা শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা সৃষ্টি এবং নিজস্ব সৃজনশীলতা তৈরীতে উদ্বুদ্ধ করে থাকেন।

যার ফলে শিক্ষার্থী সুনাগরিক হয়ে গড়ে ওঠে। সমাজ ও দেশের প্রতি তারা দায়িত্বশীল ও শ্রদ্ধাশীল হয় থাকে। এইসব কৃতিত্বের বিচারে শিক্ষকের গুরুত্ব অনস্বীকার্য।শিক্ষক হচ্ছেন একজন শিক্ষার্থীর বন্ধু, সঠিক পথপ্রদর্শক এবং জীবনবোধ তৈরির দার্শনিক। তাঁদের সম্মানার্থে প্রতিবছর বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়ে থাকে।’

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, অনুষ্ঠানের সভাপতি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোতাহার হোসেন। এসময় কাটাখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহরম আলী খান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওমর আলী, নওহাটা সরকারি কলেজের সহকারী অধ্যাপক শিরিন আক্তার এলিচ, বায়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আফসার আলী,

আরও পড়ুনঃ   রাসিক মেয়রের সাথে মোহনপুরের নবনির্বাচিত চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

হাট রামচন্দ্রপুর ডিগ্ৰী কলেজের অধ্যক্ষ আরিফুল ইসলাম, খিরসিন মডেল উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মাসুম আলম, দামকুড়া হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস আলী, সারাংপুর দাখিল মাদ্রাসার সুপার হাবিবুর রহমান, বশিরাবাদ আলিম মাদ্রাসার সুপার মোহাম্মদ ইয়াহিয়া। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, পবা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় মোবাইল কোর্টে যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড

বড়াইগ্রামে এক দুর্ঘটনায় একই মহল্লার ৩ জন সহ নিহত ৪

বাঘায় অগ্নিকাণ্ডে নগদ অর্থসহ ৯ টি ঘর পুড়ে ছাই, নি:স্ব ৩ পরিবার

মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে নগরীতে দোয়া ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ

নওগাঁর ধামইরহাট থেকে হত্যা মামলার আসামী গ্রেফতার

জয়পুরহাটে ধর্ষন মামলার প্রধান আসামি গ্রেফতার

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে গ্রেপ্তার ৩

মাস্তুল ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে – ভূমিমন্ত্রী

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪

১০

শিগগিরই হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করা হবে : ট্রাম্প

১১

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ২০, হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে

১২

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৩

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

১৪

নগরীতে ছাত্রীকে ইভটিজিং ও হয়রানির ঘটনায় ১ ঘণ্টার মধ্যে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার 

১৫

নাটোরর সিংড়ায় ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

১৬

আই.এইচ.টি ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সাধারণ সভা

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

১৮

দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদ

১৯

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

২০

Design & Developed by: BD IT HOST