১৯ মার্চ ২০২৪
অনলাইন সংস্করণ

সাদা ফুলে কালো সোনার স্বপ্নে বিভোর কৃষক

অনলাইন ডেস্ক : পুরো খেত জুড়ে থোকায় থোকায় সাদা ফুল। যেন সাদা ফুলের বিছানা। সেই ফুলে মধু নিতে ছুটছে মৌমাছিরা। পরম আদরে সেই ফুলের যত নিচ্ছেন চাষী। দেখতে সাদা ফুল হলেও, এতে রয়েছে ‘কালো সোনা’। ফুল থেকে হয় কালো বীজ। বাজারে যার দাম অনেক। তাইতো পেঁয়াজের বীজকে বলা হয় কালো সোনা।

এ চিত্র পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়নের কাটেঙ্গা গ্রামের। এই গ্রামের কৃষক হায়দার আলী দীর্ঘ বছর ধরে পেঁয়াজের বীজ উৎপাদন করে আসছেন। বর্তমানে তার জমিতে পেঁয়াজের ফুলে ফুলে ছেয়ে গেছে। কিছুদিন পর জমি থেকে সংগ্রহ করবেন বীজ। তাই পেঁয়াজ ফুলের জমি যতœ নিতে ব্যস্ত সময় পার করছেন তিনি।

জানা গেছে, ভাল ফলন পেতে মৌসুমের শেষ পর্যায়ে এসেও উপজেলার পেঁয়াজ বীজ উৎপাদনকারী কৃষকেরা পেঁয়াজ খেতের বাড়তি যতœ নিচ্ছেন। বীজ উৎপাদনের জন্য কন্দ লাগানো পেঁয়াজ খেতগুলো এখন সাদা ফুলে ভরা। আগামি কয়েকদিনের মধ্যে চাষীরা পেঁয়াজ ফুল থেকে বীজ সংগ্রহের কাজ শুরু করবেন। আবহাওয়া অনুক‚লে থাকায় পেঁয়াজ বীজের ভাল ফলন পাওয়ার আশা কৃষকদের।

আরও পড়ুনঃ   রাজশাহী উপমহাদেশে শিক্ষার প্রসারে একটি গর্বের নাম : ভূমিমন্ত্রী মিনু

চাটমোহর কৃষি অফিস সূত্র জানায়, চলতি মৌসুমে উপজেলায় ১ হাজার ১৫০ হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে। এর মধ্যে ৪৯০ হেক্টর জমিতে চারা পেঁয়াজ এবং ৬৪০ হেক্টর জমিতে কন্দ পেঁয়াজ চাষ হয়েছে।

এছাড়া বীজ উৎপাদনের জন্য কিছু কৃষক কন্দ পেঁয়াজ লাগিয়েছেন। ইতোমধ্যেই জমি থেকে কন্দ পেঁয়াজ তুলেছেন কৃষকেরা। আগামি কয়েকদিনের মধ্যে চারা পেঁয়াজ তোলা শুরু হবে। বীজ উৎপাদনের জন্য লাগানো কন্দ থেকে বীজ সংগ্রহের কাজও শুরু হবে কয়েকদিন পরেই। কন্দ পেঁয়াজের ফলন পাওয়া গেছে হেক্টর প্রতি প্রায় ১৪ মেট্রিক টন।

পেঁয়াজ বীজ উৎপাদনকারী কৃষক হিসেবে ইতোমধ্যে সফলতা দেখিয়েছেন উপজেলার কাটেঙ্গা গ্রামের কৃষক হায়দার আলী। প্রায় বিশ বছর যাবৎ পেঁয়াজ বীজ উৎপাদন করে আসছেন তিনি। চলতি মৌসুমে তিনি দুই বিঘার বেশি জমিতে পেঁয়াজ বীজ উৎপাদন করছেন।

কৃষক হায়দার আলী জানান, জমিতে কন্দ পেঁয়াজ লাগানোর পূর্বে সাত থেকে আটবার চাষ দিয়ে মাটি প্রস্তত করতে হয়। জমি প্রস্তুতের সময় টিএসপি ও পটাস সারসহ বালাইনাশক প্রয়োগ করতে হয়। কন্দ লাগানো, দফায় দফায় সেচ, আগাছা পরিস্কার, পরিচর্যা, নিয়মিত বিভিন্ন রকমের বালাইনাশক স্প্রে বাবদ দুই বিঘা জমিতে সবমিলিয়ে তার প্রায় ১ লাখ ২৫ হাজার টাকা খরচ হয়েছে। প্রাকৃতিক দূর্যোগ না ঘটলে বিঘা প্রতি ১শ কেজি পেঁয়াজ বীজ উৎপাদন করতে পারবেন বলে আশা তার।

আরও পড়ুনঃ   ফরিদপুরে শ্বশুরবাড়িতে যুবককে গলা কেটে হত্যার চেষ্টা, পাশের ঘরে খোঁড়া হয় কবর

হায়দার আলী জানান, পেঁয়াজ বীজের স্বাভাবিক দাম দেড় থেকে দুই হাজার টাকা কেজি । কোনো কোনো বছর বেশি দাম পেলে অধিক লাভবান হন পেঁয়াজ বীজ উৎপাদনকারী কৃষকেরা। কোনো কোনো বছর প্রতি কেজি পেঁয়াজ বীজের দাম পাঁচ হাজার টাকাও হয়। এ বছর তিনি দুই থেকে আড়াই লাখ টাকা লাভ করতে পারবেন বলে আশা করছেন।

এ বিষয়ে চাটমোহর উপজেলা কৃষি কর্মকর্তা এএ মাসুম বিল্লাহ জানান, আমরা পেঁয়াজ চাষ স¤প্রসারণে কাজ করছি। চাটমোহরে সাধারণত তাহেরপুরী এবং কলসনগর জাতের পেঁয়াজ চাষ হয়ে থাকে। চলতি মৌসুমের আবহাওয়া পেঁয়াজ চাষের অনুক‚লে থাকায় কন্দ পেঁয়াজ ভাল ফলন হয়েছে।

মাসুম বিল্লাহ জানান, পেঁয়াজের ভাল দাম পাওয়ায় কৃষক লাভবান হচ্ছেন। পেঁয়াজ বীজ চাষীরাও ভাল ফলন পাবেন আশা করছি। অল্প কিছুদিনের মধ্যে মাঠ থেকে বীজ উৎপাদনকারী কৃষকেরা পেঁয়াজ বীজ সংগ্রহের কাজ শুরু করবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST