৫ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

মেয়েদের এতিমখানায় গিয়ে ‘রেগে গেলেন’ জাকির নায়েক

অনলাইন ডেস্ক : পাকিস্তানে মেয়েদের একটি এতিমখানায় গিয়ে হঠাৎ রেগে গেছেন আলোচিত ইসলামি বক্তা ড. জাকির নায়েক। মূলত এতিমখানার এক কর্মকর্তা এক মেয়ের হাত ধরে টান দেওয়া এবং তাদেরকে নিজের মেয়ে হিসেবে অভিহিত করার পর জাকির নায়েক রাগান্বিত হন।

তিনি ওই কর্মকর্তাকে বলেন, এই এতিম মেয়েদের তিনি নিজের মেয়ে হিসেবে অভিহিত করতে পারবেন না এবং তিনি তাদের এভাবে স্পর্শ করতে পারবেন না। কারণ এই মেয়েগুলো ‘বিবাহের উপযুক্ত’ এবং তারা তার জন্য ‘গায়রে মাহরাম’।

আরও পড়ুনঃ   প্রথম রাষ্ট্রীয় সফরে ইরাক গেলেন ইরানের প্রেসিডেন্ট

সামাজিক যোগাযোগমাধ্যমে জাকির নায়েকের এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা যাচ্ছে এতিমখানার মঞ্চে দাঁড়িয়ে আছেন জাকির নায়েক ও সেটির এক কর্মকর্তা। ওই সময় এতিমখানার কর্মকর্তা জাকির নায়েককে প্রদানের জন্য একটি ক্রেস্ট হাতে দাঁড়িয়ে কিছু এতিম মেয়েকে মঞ্চে ডেকে নিয়ে আসতে থাকেন। তখনই একটি মেয়ের হাত ধরে টান দেন তিনি। এই বিষয়টি দেখে রাগান্বিত হন জাকির নায়েক। তিনি তখন মঞ্চ থেকে নেমে যান।

আরও পড়ুনঃ   বিশ্বকে এল নিনোর জন্য প্রস্তুত হতে বলল জাতিসংঘ, অবস্থা খারাপের শঙ্কা

এদিকে দীর্ঘ এক মাসের সফরে পাকিস্তানে গেছেন বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় ইসলামি বক্তা জাকির নায়েক। এই সময়টায় তিনি দেশটির বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন। যার মধ্যে থাকবে ধর্মীয় অনুষ্ঠানও।

জাকির নায়েক ভারতীয় নাগরিক হলেও অর্থপাচারের মিথ্যা মামলা দেওয়ায় নিজ দেশে থাকতে পারেন না তিনি। তিনি এই মুহূর্তে অস্থায়ী ভিত্তিতে মালয়েশিয়ায় থাকেন। আর বিভিন্ন দেশে ঘুরে বেড়ান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় মোবাইল কোর্টে যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড

বড়াইগ্রামে এক দুর্ঘটনায় একই মহল্লার ৩ জন সহ নিহত ৪

বাঘায় অগ্নিকাণ্ডে নগদ অর্থসহ ৯ টি ঘর পুড়ে ছাই, নি:স্ব ৩ পরিবার

মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে নগরীতে দোয়া ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ

নওগাঁর ধামইরহাট থেকে হত্যা মামলার আসামী গ্রেফতার

জয়পুরহাটে ধর্ষন মামলার প্রধান আসামি গ্রেফতার

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে গ্রেপ্তার ৩

মাস্তুল ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে – ভূমিমন্ত্রী

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪

১০

শিগগিরই হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করা হবে : ট্রাম্প

১১

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ২০, হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে

১২

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৩

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

১৪

নগরীতে ছাত্রীকে ইভটিজিং ও হয়রানির ঘটনায় ১ ঘণ্টার মধ্যে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার 

১৫

নাটোরর সিংড়ায় ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

১৬

আই.এইচ.টি ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সাধারণ সভা

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

১৮

দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদ

১৯

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

২০

Design & Developed by: BD IT HOST