১৮ মার্চ ২০২৪
অনলাইন সংস্করণ

ম্যাচ হেরে প্রতিপক্ষ ফুটবলারদের পেটাল সমর্থকরা

অনলাইন ডেস্ক : তুরস্কের ক্লাব ফুটবলে কিছুদিন আগে মাঠে ঢুকে রেফারিকে ঘুষি মারার ঘটনায় ম্যাচ বন্ধ হয়ে যায়। এমনকি দেশটির ফুটবল ফেডারেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেয় তুরস্কের শীর্ষ ফুটবল লিগটিকে। আবারও মাঠে ঢুকে ফুটবলারদের মারধরের ঘটনা ঘটেছে লিগটিতে। নির্ধারিত সময় শেষে ত্রাবজনস্পোরকে ৩-২ গোলে হারায় ফেনেরবাচে। এরপরই স্বাগতিক ত্রাবজনস্পোরের সমর্থকরা হামলা চালায় ম্যাচজয়ী ফুটবলারদের ওপর।

এ ঘটনায় ১২ জনকে আটক করেছে তুর্কি পুলিশ। এই তথ্য নিশ্চিত করেছে বার্তাসংস্থা এএফপি। মারধরের ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যায় প্রতিরোধ করতে গিয়ে হামলাকারী সমর্থকদেরও ঘুষি ও লাথি মারছেন ফেনেরবাচে ফুটবলাররা। একপর্যায়ে এক সমর্থক কর্নারে থাকা ফ্লাগ তুলে নিয়ে ফেনেরবাচের খেলোয়াড়কে শাসাতে থাকেন। আরেকজন এসে ঘুষি বসিয়ে দেন গোলরক্ষক দমিনিক লিভাকোভিচের মুখে।

আরও পড়ুনঃ   একমাত্র মুসলিম দেশ হিসেবে বৃহস্পতিবার ঈদ পালিত হবে বাংলাদেশে

গতকাল (রোববার) তুরস্কের সুপার লিগের ম্যাচে রেফারির শেষ বাঁশি বাজতেই এই ঘটনা ঘটে। ঘটনার পর তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া ঘটনা তদন্তের ঘোষণা দিয়েছেন। তুরস্কের ফুটবল ফেডারেশন এ ঘটনাকে ‘মেনে নেওয়ার মতো নয়’ বলে উল্লেখ করেছে। তবে তুরস্কের ফুটবলে চলতি মৌসুমে এমন ঘটনা প্রথম নয়। গত ডিসেম্বরে আঙ্কারাগুকু ও রিজেস্পোর ম্যাচে রেফারি উমুত মেলেরকে মাঠে আক্রমণের পর এক সপ্তাহ লিগ স্থগিত ছিল। ওই ঘটনায় হামলাকারী আঙ্কারাগুজু ক্লাবের প্রধান ফারুক কোজাকে গ্রেপ্তারও করা হয়।

এর আগে ২০১৬ সালে ত্রাবজনস্পোরের এক সমর্থক রেফারিকে আক্রমণ করায় ম্যাচ বাতিল করা হয়েছিল। ২০১৫ সালে রিজে শহর থেকে ফেনেরবাচের বাস বিমানবন্দরে যাওয়ার পথে এক বন্দুকধারীর আক্রমণের শিকার হয়। ২০১৪ সালে সমর্থকেরা মাঠে নানা জিনিস ছুড়ে মারা কারণে ফেনেরবাচে ও ত্রাবজনস্পোরের ম্যাচ বিরতির সময় স্থগিত করা হয়।

আরও পড়ুনঃ   নির্বাহী আদেশে তেল-গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর বিধান বাতিল হচ্ছে

এ ঘটনায় নিন্দা জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোও। তিনি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এমন ঘটনাকে ‘কোনোভাবেই গ্রহণযোগ্য নয়’ বলে উল্লেখ করেছেন। একইসঙ্গে তুর্কি ফুটবল কর্তৃপক্ষকে উপযুক্ত পদক্ষেপ নিতেও নির্দেশ দিয়েছেন ফিফা সভাপতি।

ম্যাচটিতে ওই ঘটনা ঘটে যখন ৮৭ মিনিটে বাতশুয়াইয়ের গোলে পূর্ণ পয়েন্ট নিশ্চিত হয়ে ফেনেরবাচের। আর এই জয়ের ফলে তুরস্কের সর্বোচ্চ এই ক্লাব প্রতিযোগিতার শীর্ষে থাকা গ্যালাতাসারের চেয়ে মাত্র দুই পয়েন্টে ব্যবধান কমিয়ে এনেছে দলটি। এর মাধ্যমে ইস্তাম্বুল শহরের ক্লাবটির সঙ্গে লড়াই দারুণ জমে উঠেছে ফেনেরবাচের। ম্যাচটিতে পরাজিত ত্রাবজনস্পোর আছে পয়েন্ট টেবিলের তিন নম্বরে, ক্লাবটি ২০২২ মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১০

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১১

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১২

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৩

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৪

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৫

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৬

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৮

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৯

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

২০

Design & Developed by: BD IT HOST