২৫ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

দুর্গাপূজা উপলক্ষ্যে রাজশাহীর পুলিশ সুপারের মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার: আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আজ ২৫ সেপ্টেম্বর বুধবার দুপুর ১১ টায় রাজশাহীর পুলিশ সুপার আনিসুজ্জামানের সভাপতিত্বে তাঁর কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হলো মতবিনিময় সভা।

আগামী ৯ অক্টোবর হতে ১৩ অক্টোবর ৫ দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীগণের সর্ববৃহৎ উৎসব। শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর করতে নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ-সহ সার্বিক বিষয়ে জেলার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন পুলিশ সুপার।

আরও পড়ুনঃ   তানোরে শান্তিপূর্ণ ভাবে বড়দিন উদযাপন: ইউএনও'র শুভেচ্ছা ও কুশল বিনিময়

রাজশাহীর পুলিশ সুপার  আনিসুজ্জামান বলেন, এবছর রাজশাহী জেলার ৮ টি থানায় সর্বমোট ৩০৭ টি পুজামন্ডপে পুজা অনুষ্ঠিত হবে। পূজামন্ডপগুলো যাতে সর্বোচ্চ নিরাপত্তা থাকে, সেলক্ষ্যে রাজশাহী পুলিশ নিরলসভাবে কাজ করবে। তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দপুলিশ সুপার আরও বলেন, বাংলাদেশ একটি অসম্প্রদায়িক দেশ। যুগযুগ ধরে এদেশে সকল ধর্মের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে চলেছে। তাই দুর্গাপূজায় যাতে কোনো সুযোগসন্ধানী ও স্বার্থান্বেষী মহল অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেজন্য পুলিশের গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ   সরকারি ও বেসরকারি বিদ্যালয়ে বদলে গেলো ‘শপথ বাক্য’

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) আবু সালেহ আশরাফুল আলম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) খায়রুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রফিকুল আলম-সহ রাজশাহী জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ। এছাড়াও অনুষ্ঠানে রাজশাহী জেলার পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক-সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST