২৪ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

সাকিবকে ৫০ লাখ টাকা জরিমানা

অনলাইন ডেস্ক : মাঠে সময়টা ভালো যাচ্ছে না সাকিব আল হাসানের। চোখের সমস্যার পর আঙুলের চোট তার পারফরম্যান্সে প্রভাব ফেলছে। মাঠের বাইরেও নানা কারণে সমালোচনার মধ্যেই আছেন টাইগার অলরাউন্ডার। আজ আরেকটি নেতিবাচক খবরের শিরোনাম হলেন সাকিব। শেয়ার বাজারে কারসাজির অভিযোগে তারকা এই ক্রিকেটারকে ৫০ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আজ (মঙ্গলবার) অনুষ্ঠিত বিএসইসির ৯২৩তম কমিশন সভায় সাকিবসহ আরও কয়েকজনকে শেয়ার কারসাজির দায়ে জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়। দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিএসইসি।

আরও পড়ুনঃ   দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা

সাকিবের পাশাপাশি কারসাজির আরেক হোতা আবুল খায়ের হিরুকে ২৫ লাখ টাকা, ইশাল কমিউনিকেশন লিমিটেডকে ৭৫ লাখ, মোনার্ক মার্টকে ১ লাখ, আবুল কালাম মাতবরকে ১০ লাখ, লাভা ইলেক্ট্রোড ইন্ডাস্ট্রিজকে ১ লাখ এবং জাহেদ কামালকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বিএসইসি জানিয়েছে, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার কারসাজির কারণে তাদের সবাইকে মোট এক কোটি ৬৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

ক্যারিয়ারে কম বিতর্ক আর সমালোচনার মুখোমুখি হতে হয়নি সাকিবকে। তবে এর আগে ফৌজদারি মামলার আসামি হিসেবে কখনো কাঠগড়ায় দাঁড়াতে হয়নি টাইগার অলরাউন্ডারকে। সম্প্রতি তার নামে হত্যা মামলাও হয়েছে। তাই জামিন পেতে হলেও যেকোনো সময় তাকে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হতে পারে।

আরও পড়ুনঃ   একটি শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে ইসি প্রতিশ্রুতিবদ্ধ : সিইসি

জুলাই-আগস্ট মাসে বাংলাদেশে হওয়া ছাত্র-জনতা আন্দোলনে নিহত হওয়া এক গার্মেন্টসকর্মী হত্যা মামলায় আসামি করা হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের টিকিটে নির্বাচিত হওয়া এই সংসদ সদস্য সাকিবকে।

হত্যা মামলার আসামি হওয়ার কারণে ক্রিকেটে সাকিবের ভবিষ্যৎ কী হবে তা নিয়েও সংশয় তৈরি হয়েছে। বর্তমানে ভারতে দলের সঙ্গে রয়েছেন টাইগার অলরাউন্ডার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১১

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১২

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১৩

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৪

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৬

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৭

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৮

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৯

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

২০

Design & Developed by: BD IT HOST