২৩ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

সাবেক এমপি এনামুল হক কারাগারে

স্টাফ রিপোর্টার: রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাবেক সংসদ সদস্য এনামুল হককে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে রাজশাহী জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতের বিচারক মো. হাদিউজ্জামান তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

রাজশাহী জেলা পুলিশের আদালত পরিদর্শক আমান উল্লাহ জানান, এনামুল হককে গত ৫ আগস্ট বাগমারা উপজেলায় ছাত্র-জনতার আন্দোলনে হামলার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হয়।

আরও পড়ুনঃ   রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২

এ সময় আসামিপক্ষের আইনজীবীরা তাঁর জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাঁর জামিনের আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এনা গ্রুপের চেয়ারম্যান এনামুল হক রাজশাহী-৪ আসন থেকে নবম, দশম ও একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।

আরও পড়ুনঃ   তিন বছরে পশ্চিমাঞ্চল রেলে বন্ধ হয়েছে ২৩ ট্রেন, যাত্রীদের দুর্ভোগ

তবে ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে পরাজিত হন।

১৬ সেপ্টেম্বর রাজধানী ঢাকার আদাবর থেকে তাঁকে গ্রেপ্তার করে র‍্যাব। এনামুল হক ঋণের নামে ব্যাংক থেকে বিপুল টাকা সরিয়েছেন বলে অভিযোগ আছে। তাঁর ব্যাপারে অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST