২২ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

বড় জয়ে বিশ্বকাপের পরের রাউন্ডে আর্জেন্টিনা

অনলাইন ডেস্ক : উজবেকিস্তানে বসেছে ফিফা ফুটসাল বিশ্বকাপের দশম আসর। ২৪ দলের এই আসরে ‘সি’ গ্রুপ থেকে খেলছে আর্জেন্টিনা। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে অ্যাঙ্গোলাকে বড় ব্যবধানে হারিয়ে আলবিসেলেস্তেরা। এ জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে পা রাখল তারা।

গতকাল শনিবার (২১ সেপ্টেম্বর) গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে অ্যাঙ্গোলাকে ৯-৫ গোলে হারায় আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের হয়ে একাই ৫টি গোল করেন অ্যালান ব্র্যান্ডি। তাছাড়া একটি করে গোল করেন অ্যাঞ্জেল ক্লাউদিনো, লুকাস ত্রিপোদি, ক্যাভিন অ্যারিয়েটা ও ক্রিশ্চিয়ান বুরুতো। অ্যাঙ্গোলার হয়ে জো হ্যাটট্রিক করেন।

আরও পড়ুনঃ   ছোবল দেওয়া রাসেলস ভাইপার নিয়ে হাসপাতালে বাঘার কৃষক

আর্জেন্টিনা প্রতিপক্ষের গোল মুখে ৪১টি শট করে, ১৭টি লক্ষ্যে রেখে ৯টি গোল আদায় করে নেয়। অন্যদিকে অ্যাঙ্গোলা ৩১টি শট করে ১৬টি লক্ষ্যে রেখে ৫টি গোল আদায় করে।

ম্যাচের ২ মিনিটের মধ্যে জোড়া গোল করে অ্যাঙ্গোলাকে লিড এনে দেন জো। এরপর ৭ মিনিটে আর্জেন্টিনার হয়ে একটি গোল শোধ করেন অ্যালান ব্র্যান্ডি। ম্যাচের ১০ম মিনিটে অ্যাঙ্গোলার লিড আরো বাড়ান জো। এরপর ১৩তম মিনিটে আর্জেন্টিনার হয়ে দ্বিতীয় গোল করেন ক্রিশ্চিয়ান বুরুতো। ১৭ ও ১৮তম মিনিটে আলবিসেলেস্তেদের হয়ে আরও দুটি গোল করেন অ্যালান ব্র্যান্ডি ও ক্যাভিন অ্যারিয়েটা।

আরও পড়ুনঃ   শিশুদের এগিয়ে নিতে সম্ভাব্য সকল কিছু করবো : উপদেষ্টা শারমীন এস মুরশিদ

ম্যাচের ৩১তম মিনিটে আর্জেন্টিনার লুকাস ত্রিপোদি গোল করে আর্জেন্টিনার লিড ৫-৩ করেন। তবে দুই মিনিট পর আর্জেন্টিনার অ্যাঞ্জেল ক্লাউদিনো আত্মঘাতী গোল করে বসলে ব্যবধান কমে অ্যাঙ্গোলার। তবে এক মিনিট পর অ্যাঞ্জেল ক্লাউদিনো আরেকটি গোল করে আর্জেন্টিনার লিড ৬-৪ করেন।

কিছুক্ষণ পর অ্যাঙ্গোলার হয়ে গোল করেন অ্যাডেরিটো। কিন্তু এরপর ৩ মিনিটের মধ্যে তিন গোল করে বড় ব্যবধানে আর্জেন্টিনার জয় নিশ্চিত করেন অ্যালান ব্র্যান্ডি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত কাজে হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সাক্ষাৎ

দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন উপলক্ষে রাসিকের প্রস্তুতিমূলক সভা

বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

১০

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১১

নগরীতে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১২

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১৩

গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

১৪

পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

উপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবন

১৮

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST