২২ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

৯১ বছরে এমন জয় এবারই ‘প্রথম’ ভারতের

অনলাইন ডেস্ক : চেন্নাই টেস্টের ফলাফল কি হবে সেটা আঁচ করা গিয়েছিল দ্বিতীয় দিনেই। বাংলাদেশ যখন নিজেদের প্রথম ইনিংসে ১৪৯ রানে অলআউট, তখন ভারতের লিড ছিল ২২৭ রানের। সেখান থেকে ভারত চাইলে ফলো-অন করাতে পারত টাইগারদের। কিন্তু, তার বদলে নিজেরাই নেমে পড়ে ব্যাটিংয়ে। লক্ষ্য ছিল, বাংলাদেশকে রানের চাকায় পিষ্ট করা।

হয়েছেও সেটা। ২৮৭ রানে দ্বিতীয় ইনিংসে যখন ইনিংস ঘোষণা করেন ভারত অধিনায়ক রোহিত শর্মা, ততক্ষণে স্বাগতিকদের লিড ৫১৪ রান। বাংলাদেশের সামনে টার্গেট ৫১৫। চেন্নাই টেস্টে জয় পাওয়া ভারতের জন্য সময়ের ব্যাপার। তবে এই জয়টাও অন্য এক দিক থেকে ভারতের জন্য একেবারেই প্রথম/

চেন্নাইয়ের এম এ চিদাম্বারাম স্টেডিয়ামে ২০ টেস্ট আর ৪২ বছর পর অধিনায়ক হিসেবে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশের নাজমুল হোসেন শান্ত। টস জিতে ফিল্ডিং বেছে নেওয়ার কারণ হিসেবে শান্ত বলেছেন, উইকেটের শুরুর আর্দ্রতা কাজে লাগাতে চান। উইকেট দেখে মনে হচ্ছে প্রথম সেশনে পেসাররা সুবিধা পাবে। টস পর্বে রোহিত শর্মাও বলেছেন, তারও প্রথম পছন্দ ছিল ফিল্ডিং।

আরও পড়ুনঃ   আর্জেন্টিনার ইতিহাস গড়া জয়, কোপার শিরোপা মেসিদের

কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশ প্রথম ইনিংসে দাপট দেখালেও ম্যাচের ফলাফল নিজেদের পক্ষে আনতে পারেনি। টস হেরে আগে ব্যাট করেও জয় পায় ভারত। অথচ এর আগে কখনোই ভারতের মাঠে টসে হেরে আগে ব্যাটিং করে জয় পায়নি টিম ইন্ডিয়া। বাংলাদেশের বিপক্ষে হলো সেটাই।

ঘরের মাঠে ভারত প্রথম টেস্ট খেলেছিল ১৯৩৩ সালে। ইংল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচ হয়েছিল বোম্বাইয়ের জিমখানা স্টেডিয়ামে। এরপর থেকে ৯১ বছরে ভারতে হয়েছে অনেক টেস্ট ম্যাচ। তার মাঝে মোট ১৪১ বার টস জিতেছে ভারতের প্রতিপক্ষ দল। সেই ১৪১ বারের মাঝে কেবল ৯ বার ভারতকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছেন প্রতিপক্ষ দলের অধিনায়ক।

সেই ৯ বারের মধ্যে কেবল একবারই ভারত ম্যাচ জিতেছে। সেটা ২০২৪ সালে নাজমুল হোসেন শান্তর বাংলাদেশের বিপক্ষে। তার আগে ৮ বারের মাঝে ভারত হেরে যায় দুই ম্যাচে। আর ড্র হয় বাকি ৬ ম্যাচে।

আরও পড়ুনঃ   নগরীতে পিকআপের ধাক্কায় পথচারী নিহত

ভারতের মাঠে প্রতিপক্ষ ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছে এমন নজির প্রথম দেখা যায় ১৯৬৯ সালে কলকাতা টেস্টে। সেই ম্যাচে জয় পেয়েছিল সফরকারী অস্ট্রেলিয়া। চেন্নাইতে ১৯৮২ সালে সফরকারী ইংল্যান্ড টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায়। সেই ম্যাচ হয়েছে ড্র। ২০০১ সালে মুম্বাই টেস্টে ভারতকে আগে ব্যাট করতে পাঠিয়ে জয় পেয়েছিল অস্ট্রেলিয়া।

আর ২০১৭ সালে কলকাতা টেস্টে টসে জিতে ভারতকে আগে ব্যাট করতে পাঠায় শ্রীলঙ্কা। সেবার ম্যাচ হয় ড্র। ভারতকে তাদের মাঠি প্রতিপক্ষ অধিনায়কের আগে ব্যাট করতে পাঠানোর শেষ নজির ছিল এটিই। আর ২০২৪ সালে এসে শান্ত ভারতকে আগে ব্যাট করতে পাঠিয়ে প্রথম অধিনায়ক হিসেবে পেলেন হারের স্বাদ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST