১৭ মার্চ ২০২৪
অনলাইন সংস্করণ

আমাদের আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়েছে, বন্ধুত্ব থাকবে : মাহি

অনলাইন ডেস্ক :আনুষ্ঠানিকভাবেই বিচ্ছেদের পথে হাঁটলেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি ও স্বামী রাকিব সরকার। গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন এই অভিনেত্রী নিজেই।

মাহি জানিয়েছেন, রাকিব সরকারের সঙ্গে আনুষ্ঠানিকভাবেই বিচ্ছেদ সম্পন্ন হয়েছে তার। তবে বিচ্ছেদ হলেও নিজেদের মাঝে বন্ধুত্ব থাকবে।

এ বিষয়ে অভিনেত্রীর ভাষ্য, ‘আমাদের বিচ্ছেদ হয়েছে। যদিও আমরা দুজনেই চেষ্টা করেছি একসঙ্গে থাকার। যখন দেখেছি চেষ্টা করেও লাভ হচ্ছে না, তখন আসলে চেষ্টাটা ছেড়ে দিয়েছি। একসঙ্গে থেকে তিক্ত হওয়ার চেয়ে বন্ধুত্বটা থাকা ভালো।’

মাহি আরও বলেন, ‘যেহেতু সে ফারিশের বাবা এবং এখনো তার সঙ্গে আমার কথা হয় নিয়মিত, যোগাযোগ আছে। ফারিশকে নিয়ে কথা হয়, ফারিশের কী প্রয়োজন এবং ও খুব যত্নবান একজন মানুষ। তার সঙ্গে আমার সম্পর্ক নেই, কিন্তু সে ফারিশের ব্যাপারে এতটা কেয়ারিং, আমার মনে হয় পৃথিবীতে এমন বাবা পাওয়াটা খুব টাফ।’

আরও পড়ুনঃ   নজরকাড়া লুকে ধরা দিলেন নুসরাত জাহান

এসময় রাকিবের প্রশংসা করে মাহি বলেন, ‘আমার জীবনের যতটুকু রাজনৈতিক অর্জন, সবটাই তার জন্য। একটা পোস্টার থেকে শুরু করে রাজনৈতিক যেকোনো কিছু, সে এত সুন্দর করে সব গুছিয়ে দিয়েছে আমাকে, একা হলে কখনোই পারতাম না। এর পেছনে সব কৃতিত্বই রাকিবের। সে মানুষটা অনেক ভালো, এই তিনটা বছর আমি তাকে কাছ থেকে দেখেছি। সে ভীষণ ভালো একজন মানুষ, পরোপকারী। কিন্তু আমার প্যাটার্ন এবং ওর প্যাটার্ন আলাদা, দ্যাটস ইট।’

সাক্ষাৎকারে রাকিব সরকারের বিভিন্ন স্ট্যাটাস প্রসঙ্গেও মুখ খুলেন অভিনেত্রী। তিনি বলেন, ‘রাকিব স্ট্যাটাস দিয়েছে, মানুষ এটা নিয়ে আমাকে খোঁচাখুঁচি করেছে। আসলে তার মাথা একটু গরম আছে। রাগের মাথায় অনেক সময় অনেক কিছু বলে ফেলে, লিখে ফেলে। কিন্তু যে মানুষটা আমার জন্য এত কিছু করেছে। তাকে নিয়ে একটা নেতিবাচক কথা বললে আমি নিজেই আয়নার সামনে দাঁড়াতে পারব না।’

আরও পড়ুনঃ   দীর্ঘদিন পর দেশে ফিরলেন মোনালিসা, দিলেন সুখবর

এর আগে গেল মাসে ফেসবুকে দেয়া এক ভিডিওবার্তায় মাহিয়া মাহি বলেছিলেন, আমরা দু’জন মিলেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের মধ্যে কিছু বিষয় নিয়ে সমস্যা আছে। তবে রকিব খুবই ভালো একজন মানুষ। আমি সম্মান করি তাকে। সে খুব কেয়ারিং। আমরা দ্রুতই আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদে যাচ্ছি। সেটা কীভাবে হবে তাও দু’জন মিলেই ঠিক করব।

প্রসঙ্গত, এর আগে ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন মাহিয়া মাহি। তার সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারকে বিয়ে করেন। তাদের সংসারে একটি পুত্রসন্তানও রয়েছে। কিন্তু দাম্পত্য জীবনের আড়াই বছর মাথায় আলাদা হয়ে গেলেন এই দম্পতি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST