২২ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

ইরানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ৩০

অনলাইন ডেস্ক : ইরানে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। পশ্চিম এশিয়ার এই দেশটির পূর্বাঞ্চলে একটি কয়লাখনিতে বিস্ফোরণে হতাহতের এই ঘটনা ঘটে।

রোববার (২২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পূর্বাঞ্চলে একটি কয়লা খনিতে বিস্ফোরণে অন্তত ৩০ জন নিহত এবং আরও ১৭ জন আহত হয়েছেন বলে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন রোববার জানিয়েছে। বিস্ফোরণের পর কিছু খনি শ্রমিক ভেতরে আটকা পড়েছেন বলেও আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুনঃ   যুক্তরাজ্যে চালু হলো ফিলিস্তিনের দূতাবাস

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী তেহরানের দক্ষিণ-পূর্বে প্রায় ৫৪০ কিলোমিটার (৩৩৫ মাইল) দূরে অবস্থিত তাবাসে একটি কয়লা খনিতে বিস্ফোরণটি ঘটে।

পৃথক প্রতিবেদনে বাতূাসংস্থা রয়টার্স বলছে, ইরানের দক্ষিণ খোরাসান প্রদেশে একটি কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে অন্তত ২৮ জন নিহত এবং আরও ১৭ জন আহত হয়েছেন বলে রোববার রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে। এই ঘটনায় ২৪ জন এখনও নিখোঁজ রয়েছেন।

রাষ্ট্রীয় টিভি জানিয়েছে, মদনজু কোম্পানির পরিচালিত ওই খনির দুটি ব্লকে মিথেন গ্যাস বিস্ফোরণে এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের সময় ব্লকে ৬৯ জন শ্রমিক ছিলেন বলে বিবৃতিতে বলা হয়েছে।

আরও পড়ুনঃ   যুক্তরাষ্ট্র স্থল হামলা চালালে আমিরাতকে তছনছ করা হবে

ইরানের রেড ক্রিসেন্টের প্রধানের বরাত দিয়ে রাষ্ট্রীয় টিভি জানিয়েছে, “আহত ১৭ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং ২৪ জন এখনও নিখোঁজ রয়েছেন।”

প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেছেন, “আমি মন্ত্রীদের সাথে কথা বলেছি এবং আমরা এই ঘটনার বিষয়ে আমাদের কর্তব্য পালন করতে যথাসাধ্য চেষ্টা করব।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১০

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১১

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১২

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১৩

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১৪

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১৫

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৬

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৭

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৮

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৯

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

২০

Design & Developed by: BD IT HOST