২১ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

৫০ করেই রেকর্ডবুকে জাকির-সাদমান

অনলাইন ডেস্ক : সামনে ৫১৫ রানের বিশাল টার্গেট। চেন্নাইয়ের এম চিদাম্বারামে টেস্টের তৃতীয় দিনেই হার চোখ রাঙাচ্ছে বাংলাদেশকে। তবে প্রথম ইনিংসের তুলনায় বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের সূচনা কিছুটা যে ভালো হয়েছে সেটা বলতেই হয়! শুধু প্রথম ইনিংস না, ভারতের মাটিতেই টেস্টে বাংলাদেশের সেরা ওপেনিং জুটি করেছেন জাকির হোসেন ও সাদমান ইসলাম।

এর আগে ভারতের মাটিতে তিনবার টেস্ট খেলেছে বাংলাদেশ। ছয় ইনিংসে ওপেনিং জুটিতে সর্বোচ্চ রান ছিল ৩৮। সেই জুটি গড়েছিলেন তামিম ইকবাল এবং সৌম্য সরকার। ২০১৭ সালে হায়দরাবাদ টেস্টে এসেছিল সেই রেকর্ড। তাদেরকে আজ ছাড়িয়ে গেলেন জাকির ও সাদমান। ৫১৫ রানের বিপরীতে খেলতে নেমে কিছুটা ওয়ানডে মেজাজে ব্যাট চালিয়েছেন দুজনে।

আরও পড়ুনঃ   কর্মচারীদের দাবি প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরবেন মন্ত্রিপরিষদ সচিব

শেষ পর্যন্ত অবিচ্ছিন্ন থেকেই চা বিরতিতে গিয়েছেন দুই বাংলাদেশি ওপেনার। ১৩ ওভার শেষে দুজনে তুলেছেন ৫৬ রান। এরইমাঝে দুজনের ব্যাট থেকে এসেছে ৭ চার ও ১ ছক্কার মার।

ভারতের বিপক্ষে টেস্টে এবার নিয়ে মাত্র তৃতীয়বার ওপেনিং জুটিতে পঞ্চাশ পেরিয়েছে বাংলাদেশ। প্রথমবার ২০১০ সালে চট্টগ্রাম টেস্টে ৫৩ রানের জুটি করেছিলেন তামিম ইকবাল এবং ইমরুল কায়েস। আর সর্বোচ্চ জুটিটা এসেছিল ২০২২ সালে। সেই টেস্টও হয়েছিল চট্টগ্রামে। তবে এবারে নাজমুল হোসেন শান্ত এবং জাকির হোসেন মিলে করেছিলেন ১২৪ রান।

আরও পড়ুনঃ   রাতে পর্দা উঠছে ইউরোর, যা জেনে রাখতে পারেন

এর আগে তৃতীয় দিনের শুরু থেকেই বাংলাদেশের ওপর চড়াও হয়েছিলেন ভারতের দুই ব্যাটার ঋষভ পান্ত এবং শুভমান গিল। প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে শুন্য করে পরের ইনিংসে ১০০ করেছেন গিল। আর পান্তের সেঞ্চুরি এসেছে দেড় বছরের বিরতি দিয়ে ফিরে আসার প্রথম ম্যাচেই।

শেষ পর্যন্ত ভারত ইনিংস ডিক্লেয়ার করে ২৮৭ রানে। তাতেই বাংলাদেশের সামনে টার্গেট হয় ৫১৫ রান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১০

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১১

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১২

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১৩

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৫

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৬

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

১৭

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

১৮

নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

১৯

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST