১৯ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

ইরান : দুই বছর পর কারামুক্ত সাবেক প্রেসিডেন্টের মেয়ে

অনলাইন ডেস্ক : সরকার বিরোধী আন্দোলনে সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেপ্তার ও দুই বছর কারাবাসের পর অবশেষে মুক্তি পেয়েছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট আকবর হাশেমি রাফসানজানির মেয়ে ফায়েজেহ হাশেমি রাফসানজানি (৬১)। ফায়েজেহ ইরানের একজন মানবাধিকার কর্মী এবং দেশটির সাবেক এমপি।

গতকাল বুধবার তাকে তেহরানের একটি কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে বলে এএফপিকে জানিয়েছেন ফায়েজেহর আইনজীবী মোহাম্মদ হোসাইন আঘাসি।

এর আগে ইরানের ইসলামি শাসকগোষ্ঠী নিয়ে প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগে ২০১২ সালে গ্রেপ্তার হয়েছিলেন ফায়েজেহ। দ্রুত বিচারের মাধ্যমে তাকে ৫ বছর কারাবাসের সাজা দিয়েছিলেন আদালত। সেই সাজা খেটে ২০১৭ সালে মুক্ত হন তিনি।

আরও পড়ুনঃ   নগরীতে সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৯

২০২২ সালের হিজাব ঠিকমতো না পরার অভিযোগে ২০২২ সালের ১২ সেপ্টেম্বর মাশা আমিনি নামের এক ২১ বছরের তরুণীকে আটক করে হেফাজতে নেয় ইরানের নীতি পুলিশ। সেখানে নির্যাতনে অজ্ঞান হয়ে পড়ার পর হাসপাতালে ভর্তি করানো হয় মাশাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৬ সেপ্টেম্বর মৃত্যু হয় তার।

এ ঘটনায় বিক্ষোভে রীতিমতো ফেটে পড়েন ইরানের সাধারণ জনগণ এবং বিশেষ করে তরুণ প্রজন্ম। দেশজুড়ে তীব্র আন্দোলন গড়ে তোলেন তারা। প্রায় এক বছর স্থায়ী হওয়া সেই আন্দোলনের তীব্রতা এত বেশি ছিল যে আক্ষরিক অর্থেই তা দেশটির ক্ষমতাসীন ইসলামপন্থিদের ভিত কাঁপিয়ে দিয়েছিল।

আরও পড়ুনঃ   ফিলিপাইনের ‘প্রেম কেন্দ্র’ থেকে কয়েকশ নারী-পুরুষ উদ্ধার

সরকারবিরোধী সেই আন্দোলনকে সমর্থন করার দায়ে ২০২২ সালে গ্রেপ্তার হন ফায়েজেহ। এবারও আদালত তাকে ৫ বছরের সাজা দিয়েছিলেন। তবে ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের নেতৃত্বাধীন প্রশাসন সেই সাজা মওকুফ করেছে।

ফায়েজেহ হাশেমি রাফসানজানির বাবা আকবর হাশেমি রাফসানজানি ১৯৮৯ সাল থেকে ১৯৯৭ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট ছিলেন। নিজের মেয়াদের পুরো সময় পশ্চিমা বিশ্বের সঙ্গে ইরানের সম্পর্ক উন্নত করার চেষ্টা করেছেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী

বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

নগরীতে পথহারা দুই মাদ্রাসা ছাত্র উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাসিকের স্বাস্থ্যকর্মীদের মাঝে রেড ক্রিসেন্টের ব্যাগ বিতরণ

নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর বৃক্ষরোপণ ও বিতরণ

বানেশ্বরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত আহত ২

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রুয়েটে ফায়ার সেফটি এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১০

রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

১১

জেলা পরিষদ প্রশাসককে কমেলা হক ডিগ্রি কলেজের ফুলেল শুভেচ্ছা

১২

রাজশাহী কোর্ট একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

১৩

নগরীতে পৈতৃক সম্পত্তির বিরোধে হত্যাচেষ্টার অভিযোগ, হাসপাতালে আহত বয়েজ উদ্দিন

১৪

বিশ্ব তামাকমুক্ত দিবসের দাবি : ধূমপায়ীদের চাকুরিতে অযোগ্য বিবেচনার

১৫

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৬

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

১৭

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক মেসির, আর্জেন্টিনার উড়ন্ত সূচনা

১৮

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

১৯

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

২০

Design & Developed by: BD IT HOST