১৭ মার্চ ২০২৪
অনলাইন সংস্করণ

নেইমারের মাঠে ফেরার সময় জানাল ব্রাজিল

অনলাইন ডেস্ক : লম্বা সময় ধরে মাঠের বাইরে আছেন নেইমাত জুনিয়র। চোটের কারণে আসন্ন কোপা আমেরিকা থেকেও ছিটকে গেছেন এই ব্রাজিলিয়ান তারকা। ঠিক কবে নাগাদ মাঠে ফিরবেন তা জানতে আরও বেশ কয়েক দিন অপেক্ষা করতে বলেছেন ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমার।

গত বছরের ১৬ অক্টোবর দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ের বিপক্ষে খেলার সময় চোটে পড়েন নেইমার। সেই চোটের পরই তার কোপা আমেরিকা খেলা নিয়ে শঙ্কার কথা শোনা যায়। সেই আশঙ্কা সত্যিও হয়েছে। বাঁ-হাঁটুর অ্যান্টেরিয়ার ক্রুসিয়েট লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় অস্ত্রোপচার করাতে হয় নেইমারকে।

আরও পড়ুনঃ   জাতির উদ্দেশ্যে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণের পূর্ণবিবরণী

এরপর ডিসেম্বরে নেইমারের কোপা আমেরিকায় না থাকার বিষয়টি নিশ্চিত করেন রদ্রিগো লাসমার। এবার নেইমারের মাঠে ফেরা নিয়েও কথা বলেছেন এ চিকিৎসক। নেইমার দ্রুত উন্নতি করলেও তার ফেরার সময় জানতে আরও অপেক্ষা করতে হবে বলে মন্তব্য করেছেন তিনি।

আরও পড়ুনঃ   মানুষের জীবন রক্ষার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে: উপদেষ্টা

তিনি বলেছেন, ‘আমরা এখনো তার পুনর্বাসনের অর্ধেকটাতেও পৌঁছাতে পারিনি। যখন আমরা ৯ কিংবা ১০ মাসের তার ফিজিওথেরাপি সম্পন্ন করব, তখনই শুধু আমরা তার মাঠে ফেরার সময় নিয়ে নিশ্চিতভাবে কিছু বলতে পারব।’

এদিকে গত বৃহস্পতিবার লাসমারের হাসপাতালে মেডিকেল পরীক্ষা করিয়েছেন নেইমার। পাশাপাশি মাঠে ফিরতে মরিয়া নেইমারের এরই মধ্যে আল হিলালের চিকিৎসক দলের পর্যবেক্ষণে থেকে পেশির শক্তি বাড়ানোর কাজ করেছেন বলেও জানা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

১০

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

১১

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

১২

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

১৩

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

১৪

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

১৫

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১৬

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১৭

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১৮

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৯

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST