১৬ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

বাংলাদেশ নিয়ে ভারতকে সতর্কবার্তা গাভাস্কারের

অনলাইন ডেস্ক : বাকি আর তিন দিন। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু করবে ভারত। তার আগে রোহিত শর্মাদের সতর্ক করলেন সুনীল গাভাস্কার। পাকিস্তানকে দেখে শেখার পরামর্শও দিলেন তিনি।

সদ্য পাকিস্তানকে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। এবার তাদের লড়াই ভারতের বিপক্ষে। কিন্তু পাকিস্তানকে হারানো আর ভারতকে টক্করকে দেওয়া যে এক নয়, তা রাখঢাক না রেখেই বলেছেন সৌরভ গাঙ্গুলী ও দিনেশ কার্তিক। যদিও এবার তাদের উল্টো পথে হাঁটছেন সুনীল গাভাস্কার। বাংলাদেশ যে রোহিতদের কঠিন পরীক্ষায় ফেলতে পারে, সেই বিষয়ে সাবধান করে দিলেন তিনি।

বাংলাদেশকে হালকাভাবে না নেওয়ার পরামর্শ দিয়ে গাভাস্কার বলেন, ‘পাকিস্তানকে তাদের দেশে দুটি টেস্টে হারিয়ে বাংলাদেশ বুঝিয়ে দিয়েছে ওরা শক্তিশালী দল। কয়েক বছর আগেও যখন ভারত বাংলাদেশে খেলতে যেত, কড়া টক্কর হত। এখন পাকিস্তানকে হারিয়ে ওদের আত্মবিশ্বাস অনেকটা বেড়ে গিয়েছে। ভারতকে হারানোর কথা ভাবছে ওরা।’

আরও পড়ুনঃ   ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১২

ঘরের মাঠে বরাবরই শক্তি দল বাংলাদেশ। কিন্তু বিদেশের মাটিতে কিছুটা নড়বড়ে। এবার সেই পরিস্থিতি নেই বলেই মনে করেন গাভাস্কার। পাকিস্তান সেই ভুলই করেছিল বলে মনে করেন তিনি। বাবর আজমদের দেখে রোহিতদের শেখার পরামর্শ দিয়েছেন তিনি।

গাভাস্কার বলেন, ‘ওদের দলে বেশ কয়েকজন ভালো ক্রিকেটার রয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে বিদেশে গিয়ে ওরা আর খেলতে ভয় পায় না। তাই যে দলই ওদের হালকাভাবে নেবে তারা ভুগবে। পাকিস্তান ভুগেছে। ওদের দেখে ভারতের শিখতে হবে। মাঠে নেমে নিজেদের সেরাটা দিতে হবে।’

আরও পড়ুনঃ   বাগমারায় আঁত-তাবারা মডেল হাসপাতালের বর্ষপূর্তিতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান

টেস্ট ইতিহাসে ভারতকে কখনো হারাতে পারেনি বাংলাদেশ। ১৩টি টেস্টের মধ্যে ১১টি জিতেছে টিম ইন্ডিয়া। দু’টি টেস্ট ড্র হয়েছে। ২০২২ সালের ডিসেম্বরে ঢাকায় ভারতের বিপক্ষে জয়ের কাছে পৌঁছে গিয়েছিল বাংলাদেশ। চতুর্থ ইনিংসে ১৪৫ রান তাড়া করতে নেমে ৭৪ রানে ৭ উইকেট পড়ে গিয়েছিল ভারতের। সেখান থেকে রবিচন্দ্রন অশ্বিন (৪২) ও শ্রেয়স আয়ারের (২৯) জুটি ভারতকে জেতায়।

১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে শুরু প্রথম টেস্ট। পরের টেস্ট হবে কানপুরে। পাকিস্তানকে হারিয়ে আত্মবিশ্বাসের চূড়ায় থাকা বাংলাদেশ আসন্ন সিরিজেও ধারাবাহিকতা ধরে রাখতে চাইবেন। তেমন পরিকল্পনার কথাই জানিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১০

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১১

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১২

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৩

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৪

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৫

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৬

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৭

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৮

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

১৯

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

২০

Design & Developed by: BD IT HOST