১৪ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

“বিগত কোরাম হটাও রাজশাহী ক্রিকেট বাঁচাও” শ্লোগানে নগরীতে মানববন্ধন কর্মসূচি পালন

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে ক্রিকেটার ও কোচরা বৈষম্যের শিকার। যেখানে হৃদয়ে ক্রিকেট লালন করা ভুক্তভোগীরা। বক্তব্যে জানান, আম লিচু কলা ও মোবাইল গিফট করেই অযোগ্যরা জায়গা করে নিয়েছে ক্রিকেটাঙ্গনে। কেউবা স্বজনপ্রীতির কৌশল অবলম্বন করে।এতে বঞ্চিত হয়েছে যোগ্য টিম, কোচ ও খেলোয়াড়েরা। এমন বৈষম্য দূর করে ক্রিকেটকে এগিয়ে নিতে মানববন্ধন করেছে রাজশাহী বিভগীয় কোচ ও খেলোয়াড়েরা।

শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বিভাগীয় স্টেডিয়ামে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে উপস্থিত ছিলেন সাবেক বিসিবির পরিচালক কিসলু, জাতীয় দলের খেলোয়াড় স্যাকলাইন সজীব, রাজশাহী বিভাগীয় টিমের খেলোয়াড় অভিষেক মিত্র, ক্রীড়া সংগঠক সাইফুল আজিজ সাজু, বিভাগীয় দলের ক্রিকেট কোচ জামিনুর রহমান সাদ, বাংলাদেশ ক্রিকেট দল লেভেল ২ এর কোচ ফরিদ হোসেন, ক্রিকেট কোচ ও খেলোয়াড় আনারুল মোস্তাকিন টোরে, ছাত্র আন্দোলনের সমন্বয়ক কামরান হাফিজ ডিকি, বাবু ও জুনিয়র নাইম ইসলামসহ আরও অনেকে।

আরও পড়ুনঃ   ৮০০ দিন ও ৮৩ ইনিংসের সেঞ্চুরি খরায় কোহলির পাশে বাবর

ক্রিকেটে বৈষম্য দূরীকরণে বিগত কোরাম হটাও রাজশাহী ক্রিকেট বাঁচাও স্লোগানে মানববন্ধন করেছে রাজশাহী বিভাগীয় বঞ্চিত খেলোয়াড় ও কোচরা। তারা মানববন্ধনে প্রতিবাদের ভাষায় জানান, “২ ম্যাচে ৮ রান করে সে খেলে বিভাগ দলে”, “৩ ম্যাচে ৩ উইকেট সে নাকি ন্যাশনাল লীগে”, “১২ ম্যাচে ৮ রান এভারেজ সে বিভাগ দলে কিবাবে ঢুকে”, “১ ম্যাচে ০ রান ০ উইকেট সে আবার জাতীয় ন্যাশনাল লীগে”, দুই ইনিংসে ডাবল জিরো সে আবার লীগে”।

মানববন্ধনে বক্তারা জানান, স্বজনপ্রীতি আর আম লিচু কলা মোবাইল ফোন গিফটের মাধ্যমে অযোগ্যরা চান্স পেয়েছে। আবার টাকা লেনদেনের মাধ্যমে সুযোগ মেলেছে অনেকের যাদের পারফর্মেন্স হতাশাজনক। রাজশাহীর ক্রিকেট অঙ্গনে সংস্কার আনতে হবে। ক্রিকেট হোক আমাদের অহংকার। মানববন্ধন করা আমাদের লজ্জাজনক হলেও অপশক্তির বিরুদ্ধে আজ দাঁড়াতে হলো। যাতে, ঐতিহ্যবাহী ক্রিকেটের মাধ্যমে যেন দেশ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়ায়।

আরও পড়ুনঃ   তৃতীয় পাতা

ক্রিকেটার স্যাকলাইন সজীব বক্তব্যে বলেন, দীর্ঘ ১৬ বছর স্বৈরাচার সরকারের ছত্রছায়ায় রাজনীতির অপশক্তির বলে রাজশাহীর ক্রিকেট শেষ হয়ে গেছে। ভালো কোন প্লেয়ার সুযোগ পায় না। এখানেও সিন্ডিকেট। এই সিন্ডিকেটের ক্ষমতায় রাজনৈতিক একটি টিমই রাজত্ব করেছে। অন্যান্য টিমের খোঁজখবর কেউ নেইনি। আমরা বৈষম্য চায় না। মেধাবী খেলোয়াড় তৈরি করতে ক্রিকেটের ঐতিহ্য ফিরিয়ে আনতে ক্রিকেটে সংস্কার চাই।

এছাড়াও বক্তারা ক্রিকেটের প্রাণ ফিরিয়ে আনতে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের একান্ত সহযোগিতা করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্যাস সরবরাহ স্বাভাবিক হচ্ছে : পেট্রোবাংলা

১

সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার ধাক্কা, নিহত ২

২

নিয়ামতপুরে বেড়াতে এসে সাপের কামড়ে শিশুর মৃত্যু

৩

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

৪

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

৫

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

৬

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৭

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৮

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৯

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

১০

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

১১

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

১২

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৩

অবৈধ যান, ঝরছে প্রাণ

১৪

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১৫

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১৬

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৭

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৮

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৯

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

২০

Design & Developed by: BD IT HOST