১২ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

সিরিজসেরার টাকা নিহত রিক্সাচালকের পরিবারকে দিলেন মিরাজ

অনলাইন ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়ের স্বাদ পায় বাংলাদেশ। স্বাগতিকদের ২-০ তে হোয়াইটওয়াশ করে টাইগাররা। অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে সিরিজসেরার পুরস্কার জিতেছিলেন মেহেদী হাসান মিরাজ। সিরিজসেরার সেই টাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শহীদ হওয়া রিক্সাচালকের পরিবারকে দিয়েছেন তিনি।

সিরিজসেরা পুরস্কার পাওয়ার পর মিরাজ বলেছিলেন, ‘দেশের বাইরে প্রথমবার সিরিজসেরা হয়েছি। এই মুহূর্ত কখনো ভুলব না। এটা উৎসর্গ করছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্রদের প্রতি। সেই আন্দোলনে আহত হয়েছিলেন একজন রিকশাওয়ালা। পরে মারা যান তিনি। প্রাইজমানির টাকাটা সেই রিকশাওয়ালার পরিবারকে দিতে চাই আমি।’

আরও পড়ুনঃ   এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট পরে রাতে দেশে ফিরছে যুব দল

সিরিজ শেষে দেশে ফেরার পর বুধবার (১১ সেপ্টেম্বর) নিহত রিক্সাচালকের পরিবারের হাতে তুলে দিয়েছেন মিরাজ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন এই টাইগার অলরাউন্ডার।

ফেসবুক পোস্টে মিরাজ লেখেন, ‘সম্প্রতি অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিও আমার চোখে পড়েছিলো। ভিডিওতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত এক রিকশাচালক ভাইয়ের সন্তানের কান্নাজড়িত কণ্ঠের কথাগুলো আমাকে বারবার ভাবিয়ে তুলেছে।’

আরও পড়ুনঃ   তৃণমূল বিএনপি নেতা শমশের মুবিন চৌধুরী আটক

তিনি আরও লেখেন, ‘সে ভাইয়ের পরিবারের পাশে দাঁড়ানোর সংকল্প করেছিলাম। কথা দিয়েছিলাম পাকিস্তান সিরিজের ‘ম্যান অব দ্যা সিরিজ’ এর পুরষ্কারের অর্থ তুলে দেব তাদের হাতে। অবশেষে পূরণ হলো সে লক্ষ্য। গতকাল এই অর্থ তুলে দিতে সক্ষম হয়েছি তাদের হাতে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে আম বেচাকেনায় ‘ঢলন’ প্রথার অবসান, কেজি দরে কেনাবেচার সিদ্ধান্

বাজেটে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব

সমস্ত অর্থ পাচারের তদন্ত করা হোক : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায়

স্পোর্টস ডিপ্লোম্যাসির মাধ্যমে বৈশ্বিক যোগসূত্র স্থাপন করতে চায় বাংলাদেশ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি : তথ্যপ্রতিমন্ত্রী

নিয়ামতপুরে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১

জয়পুরহাটে বিদ্যালয় পরিচালনা কমিটির ভোট চলাকালে সংঘর্ষ আহত ৯

পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনতে মালিক সমিতির সঙ্গে আরএমপির মতবিনিময়

নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১২৬ তম মৃত্যু দিবস পালন

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

১১

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬

১২

গোদাগাড়ীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

১৩

নিয়ামতপুরে প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে অবস্থান কর্মসূচি পালন

১৪

বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

১৫

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

১৬

রাজশাহীর কাটাখালী সীমান্ত হতে ভারতীয় মদ জব্দ

১৭

পুঠিয়ায় একশো পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

১৮

রাজশাহীতে ১০৮ বোতল অবৈধ অ্যালকোহলসহ গ্রেপ্তার ২

১৯

কর্মস্থলে মানসিক চাপ নিয়ন্ত্রণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST