১০ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

আমাদের লড়াই হাসিনার বিরুদ্ধে নয়, পুরো সিস্টেমের বিরুদ্ধে : কাদের

অনলাইন ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের বলেছেন, আমাদের লড়াই শুধুমাত্র হাসিনার বিরুদ্ধে নয়, আমাদের লড়াই পুরো সিস্টেমের বিরুদ্ধে। আমাদের লড়াই ফ্যাসিস্ট অবকাঠামোর বিরুদ্ধে। সিস্টেমের সংস্কার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলতে থাকবে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুল কাদের বলেন, আমরা দিনের পর দিন নির্যাতনের শিকার হয়েছিলাম। আমরা শেখ হাসিনার নিপীড়নের শিকার হয়েছিলাম। আমরা বিচার চেয়ে কোথাও বিচার পাইনি। আমাদের নিরাপত্তার বদলে উল্টো আইনশৃঙ্খলা বাহিনী নির্যাতন করেছে। হয়রানি করেছে। আজ সেই হাসিনা পালিয়েছে।

আরও পড়ুনঃ   রাজশাহী জেলা পুলিশের মাস্টার প্যারেড ,মাসিক কল্যাণসভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

তিনি বলেন, আমাদের ছাত্র সমাজ রক্ত দেওয়া শুরু করেছিল বলেই, তরুণরা আশা জাগিয়েছিল বলেই দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতস্ফূর্তভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। আমাদের সেই আন্দোলনে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ ছিল বলেই হাসিনা পালাতে বাধ্য হয়েছে।

আব্দুল কাদের বলেন, ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় মূল সমন্বয়কদের বেশিরভাগ কুমিল্লার। তারা হাসিনার বিভিন্ন বাহিনী দ্বারা নির্যাতিত হয়েছিলেন। স্বৈরাচার হাসিনার পতনে এই কুমিল্লাবাসীর অবদান আমরা ভুলে যাইনি। আমাদের ডাকে কুমিল্লার মানুষ ঝাঁপিয়ে পড়েছিল রাজপথে।

আরও পড়ুনঃ   সেরা লেখক সম্মাননা পেলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৭ জন শিক্ষার্থী

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার, সুমাইয়া আক্তার, হামযা মাহবুব, জিয়া উদ্দিন আয়ান, আলী আহমেদ আরাফ, আবু রায়হান, তাছনিয়া নাওরিন, মহিদুল ইসলাম রিন্তু, ফারিয়া রহমান, খালেদ হাসান এবং নাঈম আবেদিন প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST