৯ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

হতাহতদের তথ্য জানতে হাসপাতাল, ডিসি অফিস, উপাচার্যদের চিঠি

অনলাইন ডেস্ক : ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহতদের তথ্য সংগ্রহে কাজ শুরু হচ্ছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর মো. তাজুল ইসলাম। তিনি জানিয়েছেন, ছাত্র-জনতার ওপর গুলি, হত্যাসহ হতাহতদের তথ্য চেয়ে সারাদেশের সরকারি-বেসরকারি হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানে চিঠি দেওয়া হবে।

সোমবার (৯ সেপ্টেম্বর) থেকেই চিঠি দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন তাজুল ইসলাম। তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার পক্ষ থেকে এ চিঠি দেওয়া হবে।

আরও পড়ুনঃ   এক টেস্ট স্টেডিয়ামে বসে দেখল সাড়ে ৩ লাখ দর্শক

তাজুল ইসলাম জানান, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন, সরকারি-বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ, বড় কবরস্থান এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হচ্ছে।

তিনি বলেন, চিঠির মাধ্যমে আমরা হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ করেছি, কতজন হাসপাতালে গিয়েছেন, চিকিৎসা নিয়েছেন এবং কতজন মারা গিয়েছেন তার তথ্য আমাদের দিতে। আমরা বড় বড় কবরস্থানের কর্তৃপক্ষকেও চিঠি দিচ্ছি। এছাড়া বিশ্ববিদ্যালয়ে কী হয়েছে তা জানতে উপাচার্যদের কাছেও চিঠি পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ   শিক্ষককে মারধর ও লাঞ্ছিতের ঘটনায় বাগমারা উপজেলা শিক্ষক কল্যাণ সমিতির নিন্দা

প্রসঙ্গত, গত ৭ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলামসহ চারজন প্রসিকিউর নিয়োগ দেওয়া হয়। নিয়োগ পাওয়ার পর তারা আনুষ্ঠানিকভাবে ৮ আগস্ট থেকে কাজ শুরু করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

রাজশাহীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

১০

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাচ্ছেন ১ লাখ ১০ হাজার ৩৬৪ জন কৃষক

১১

বিক্ষোভের মুখে যারা পালিয়ে যায় তারা আবার ফিরে এসে কখনো রাজনীতি করতে পারে না : এমপি বাবুল

১২

রাসিকের ফগার স্প্রে ও বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

১৩

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর, রাসিকের বর্ণাঢ্য র‌্যালি

১৪

নিজের স্থান নিজেই পরিষ্কার করার মানসিকতা গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

১৫

যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১৬

আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী

১৭

অরেঞ্জ গাউনে মুগ্ধ করলেন সাফা কবির

১৮

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন, যাচ্ছেন না তারেক রহমান

১৯

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

২০

Design & Developed by: BD IT HOST