৬ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

বর্ষসেরা পুরস্কার জিতলেন ইয়ানসেন

অনলাইন ডেস্ক: ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) বর্ষসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন মার্কো ইয়ানসেন। গত বছরের ১ মে থেকে এই বছর ৩০ এপ্রিল পর্যন্ত ক্রিকেটারদের পারফরম্যান্স পর্যালোচনা করা করেছে সিএসএ। বিপরীতে নারী ক্যাটাগরিতে একাই পাঁচটি পুরস্কার জিতেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা উলভার্ট।

বর্ষসেরা ইয়ানসেন ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে শিকার করেছেন ১৭ উইকেট। সব মিলিয়ে এই সময়ে ১৮ ম্যাচে এই অলরাউন্ডারের শিকার ৩২ উইকেট। ব্যাট হাতেও ছিলেন দুর্দান্ত, দলের প্রয়োজনের সময় খেলেছেন কার্যকর ইনিংস। ১৬ ইনিংসে করেছেন ৪০৬ রান, গড় ৩৩.৮৩, অপরাজিত ছিলেন ৪ ইনিংসে।

আরও পড়ুনঃ   Copper Speaker Review

বর্ষসেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ডেভিড বেডিংহাম। বর্ষসেরা উদীয়মান খেলোয়াড়ও হয়েছেন তিনি। কুইন্টন ডি কক হলেন বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার আর রিজা হেনড্রিকস দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার। মেন্স প্লেয়ার্স-প্লেয়ার অব দ্য ইয়ার পুরস্কার জিতেছেন কেশভ মহারাজ।

২০২৩-২৪ মৌসুমে দারুণ ছন্দে ছিলেন নারী ক্রিকেটার উলভার্ট। ওয়ানডে ও টি-টোয়েন্টি দক্ষিণ আফ্রিকার হয়ে এই সময়ে সর্বোচ্চ রান তাঁরই। বর্ষসেরা নারী খেলোয়াড়ের পাশাপাশি বর্ষসেরা ওয়ানডে এবং টি-টোয়েন্টি নারী খেলোয়াড়ের পুরস্কারও জিতে নিয়েছেন।

আরও পড়ুনঃ   এ মৌসুমে আর মাঠে নামা হচ্ছেনা বার্সেলোনার ডি জংয়ের

উলভার্ট আরও জিতলেন উইমেন্স প্লেয়ার্স-প্লেয়ার অব দ্য ইয়ার, ফ্যানস প্লেয়ার অব দ্য ইয়ারের পুরস্কার। নারীদের ক্যাটাগরিতে বর্ষসেরা উদীয়মান প্লেয়ার হয়েছেন এলিজ-মারি মার্ক্স। মাখায়া এনটিনি পাওয়ার অব ক্রিকেট অ্যাওয়ার্ড জিতেছেন মাসাবাতা ক্লাস।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST