১৬ মার্চ ২০২৪
অনলাইন সংস্করণ

দুর্ঘটনার শিকার হয়ে হাসপাতালে সাবেক লঙ্কান অধিনায়ক

অনলাইন ডেস্ক : ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক লাহিরু থিরিমান্নে। আহত হয়ে হাসপাতালে স্থিতিশীল অবস্থায় আছেন তিনি। যদিও তার চোট কতটা গুরুতর, সে সম্পর্কে এখনো কিছুই জানা যায়নি। বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে শ্রীলঙ্কার অনুরাধাপুরার থিরাপান্নে অঞ্চলে দুর্ঘটনাটি ঘটে বলে জানা গেছে।

সকালে প্রাইভেট কারে করে তীর্থযাত্রায় বেরিয়েছিলেন থিরিমান্নে। বিপরীত পাশ থেকে হঠাৎই একটি ট্রাক এসে ধাক্কা মারলে মুহূর্তেই চুরমার হয়ে পড়ে তার গাড়ি। ৩৪ বছর বয়সী সাবেক এই ক্রিকেটারকে দ্রুতই অনুরাধাপুরা টিচিং হাসপাতালে নেওয়া হয়। তার সঙ্গে গাড়িতে থাকা আরও একজন ব্যক্তিও একই হাসপাতালে ভর্তি আছেন।

আরও পড়ুনঃ   রুয়েটে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদ্যাপিত

ইএসপিএন ক্রিকইনফোর এক প্রতিবেদনে জানা গেছে, থিরিমান্নের গাড়িটি একটি লরির সঙ্গে বাজেভাবে ধাক্কা খেয়েছে। এ দুর্ঘটনার পর তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তার বর্তমান অবস্থা সম্পর্কে তেমন কিছু জানা যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে থিরিমান্নের জন্য দ্রুত সুস্থতা কামনা করেছেন তার পরিবার ও ভক্তরা।

আরও পড়ুনঃ   কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা চ্যাম্পিয়ন বাউয়েট

২০২৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান থিরিমান্নে। লম্বা সময় ধরেই জাতীয় দলের বাইরে ছিলেন। এমনকি নির্বাচকদের রাডারেও ছিলেন না এই টপ অর্ডার ব্যাটার। সেটা নিজেও হয়তো বুঝতে পেরেছিলেন। যে কারণে দলে ফেরার আশাটাও ছেড়ে দিয়ে ১৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দেন থিরিমান্নে। অবসরের পরও আলোচনায় ছিলেন না সাবেক এই ব্যাটার।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে দেওয়াল কেটে জুয়েলার্সে দুর্ধর্ষ চুরি: ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লুট

বাংলা টিফিন রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা পেল দেশের শীর্ষ চা বাগান ও প্রতিষ্ঠান

বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া অত্যন্ত দ্রুততার সাথে এগিয়ে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

বরেন্দ্র সভ্যতার ইতিহাস ধারণ করে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান ভূমিমন্ত্রীর

নিবিড় মনিটরিংয়ে অনিন্দ্য হজ ব্যবস্থাপনা

বিজিবির বাধার মুখে ২০ জনকে ফিরিয়ে নিলো বিএসএফ

জাতিসংঘে বাংলাদেশ : রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

দুই পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

১০

রাজশাহীর বাজারে মাছ-মুরগি আগের দামে, সবজিতে কিছুটা স্বস্তি

১১

আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান

১২

জুয়া প্রতিরোধ আইন,খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে সরকার

১৩

নৃশংস হত্যকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে : আসাদুল হাবিব দুলু

১৪

পাবলিক প্রসিকিউটরদের সঙ্গে আরএমপি পুলিশ কমিশনারের মতবিনিময় সভা

১৫

চার দিনের সফরে রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী

১৬

ম্যাচের আগেই মেসি বলেছিলেন, ‘৩-০ ব্যবধানে জিতবে আর্জেন্টিনা’

১৭

মান্দায় তিনদিন ব্যাপি ফল মেলার উদ্বোধন

১৮

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণের তিনদিন ব্যাপি প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠিত

১৯

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তাদের সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST