১৬ মার্চ ২০২৪
অনলাইন সংস্করণ

স্পেন নয়, মরক্কোর হয়ে খেলার সিদ্ধান্ত দিয়াজের

অনলাইন ডেস্ক : স্পেনে জন্ম হলেও বাবার সূত্রে মরক্কোর নাগরিকত্বও রয়েছে ব্রাহিম দিয়াজের। ফলে রিয়াল মাদ্রিদের হয়ে খেলা এই মিডফিল্ডার আন্তর্জাতিক ক্যারিয়ারের জন্য কোন দেশকে বেছে নেবেন সেই জল্পনা ছিল অনেকদিনের। অবশেষে সেই আলোচনার সমাপ্তি হয়েছে। ব্রাহিম দিয়াজকে রেখে দল ঘোষণা করেছে গত কাতার বিশ্বকাপের সবচেয়ে বড় চমক মরক্কো।

চলতি মার্চেই অ্যাঙ্গোলা ও মৌরিতানিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে উত্তর আফ্রিকান দেশ মরক্কো। আশরাফ হাকিমিদের দেশটি আসন্ন দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে। যেখানে নাম রয়েছে ব্রাহিম দিয়াজের, এর মধ্য দিয়ে তার সম্ভাব্য জাতীয় দল নিয়ে সব জল্পনার অবসান ঘটেছে। এক্ষেত্রে স্পেনকে রেখে মরক্কোকে বেছে নেওয়ার ক্ষেত্রে একটি কারণ সামনে এনেছে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা।

আরও পড়ুনঃ   প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

তারা বলছে, স্পেনকে বেছে না নেওয়ার পেছনে কোনো দায় নেই দিয়াজের। মালাগাতে জন্ম নেওয়া এই ফুটবলার শেষ পর্যন্ত স্প্যানিশদের হয়ে খেলার জন্য অপেক্ষা করেছেন। কিন্তু রিয়াল মাদ্রিদের এই অ্যাটাকিং মিডফিল্ডারের প্রতি সেভাবে আগ্রহ দেখায়নি স্পেন। ফলে মরক্কোর হয়ে খেলার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিলেন এই ২৩ বছর বয়সী তারকা। মরক্কো ২০১৮ বিশ্বকাপ থেকে দিয়াজকে পেতে স্প্যানিশদের সঙ্গে দেন-দরবারে নেমেছিল। কিন্তু সে সময় তারা সফল হয়নি।

মা স্প্যানিশ হলেও মরক্কান বাবার সূত্রে ব্রাহিম দিয়াজ দ্বৈত নাগরিক। সে কারণে মরক্কো তাকে পাওয়ার জন্য দীর্ঘদিন অপেক্ষায় ছিল। এর আগে বয়সভিত্তিক বিভিন্ন দলে স্পেনের হয়ে খেলেছেন তিনি। ২০২১ সালের জুনে লিথুয়ানিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে স্পেন জাতীয় দলেও অভিষেক হয় তার। সেবার কোভিডের কারণে মূল দলের খেলোয়াড়রা আইসোলেশনে থাকায় অনূর্ধ্ব-২১ দলের ফুটবলারদের ডাকা হয়েছিল। ওই ম্যাচে দলের ৪-০ ব্যবধানের জয়ে একটি গোলও করেছিলেন ব্রাহিম।

আরও পড়ুনঃ   আইসিসি থেকে পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন কামিন্দু

নতুন করে ব্রাহিম দিয়াজ আলোচনায় আসেন রিয়ালের হয়ে পারফর্ম করার সুবাদে। সাম্প্রতিক সময়ে লস ব্লাঙ্কোসদের হয়ে দারুণ ফর্মে আছেন। যার কারণে ধারণা করা হচ্ছিল, ব্রাজিল ও কলম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য স্পেন দলে বিবেচনা করা হবে তাকে, যা ঘোষণা করা হবে শুক্রবার। তবে গতকালই (বুধবার) ব্রাহিমকে নিয়ে মরক্কো দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে

আলীকদমে তামাক চাষ নিরুৎসাহিতকরণে উদ্বুদ্ধকরণ সভা

মানিকছড়িতে বাটনাতলী ও যোগ্যাছোলা ইউনিয়ন ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দুর্নীতি সমাজে আছে, প্রতিরোধে সবাইকে কাজ করতে হবে

গোমস্তাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৩ আওয়ামী নেতা

নাটোরে দুর্ঘটনা কবলিত সিএনজি থেকে প্রায় ৩৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪

খাদ্য পরীক্ষার সক্ষমতা বাড়ানোর সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে : খাদ্যমন্ত্রী

রাজশাহী রেঞ্জে এর ডিআইজির সঙ্গে বাঘা উপজেলা প্রসাশনের মতবিনিময় সভা

বাগমারা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি

১০

৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ

১১

ঢাকা মহানগরীর যানজট নিরসনে ১৫ দিন পরপর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

স্থানীয় সরকার শক্তিশালী করতে ইউএনডিপি’র সাথে যৌথ উদ্যোগের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

১৩

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে সরকারি সহায়তা বিতরণ

১৪

সাংবাদিক জিয়ার ওপর হামলার ঘটনায় আরইউজের নিন্দা

১৫

রাজশাহী কাটাখালীর আলিফ ট্রেডার্স বেকারীকে জরিমানা

১৬

বিশেষ ট্রাইব্যুনালে সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

১৭

পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি

১৮

নগরীতে সাইবার প্রতারক গ্রেফতার

১৯

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কক্সবাজার সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা অভিযান

২০

Design & Developed by: BD IT HOST