১২ মার্চ ২০২৪
অনলাইন সংস্করণ

শচীনের রেকর্ড ভাঙলেন সরফরাজের ছোট ভাই মুশির

অনলাইন ডেস্ক : ভারতের ঘরোয়া ক্রিকেটের মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট রঞ্জি ট্রফির ফাইনালে মুখোমুখি হয়েছে মুম্বাই ও বিদর্ভ। চলমান এই টেস্ট দেখতে মাঠে হাজির হয়েছিলেন দেশটির ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার ও বর্তমান অধিনায়ক রোহিত শর্মা। আর এমন দিনেই শচীনের রেকর্ড ভেঙে সেঞ্চুরি হাঁকিয়েছেন মুশির খান। যিনি সম্প্রতি ভারত জাতীয় দলে অভিষেক হওয়া ব্যাটসম্যান সরফরাজ খানের ছোট ভাই।

মুম্বাইয়ের হয়ে মুশির সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে সেঞ্চুরির কীর্তি গড়েছেন। যে রেকর্ড এতদিন পর্যন্ত দখলে ছিল শচীনের। ১৯৯৪-৯৫ মৌসুমে রঞ্জির ফাইনালে পাঞ্জাবের বিপক্ষে একই দলের হয়ে তিনি সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি করেছিলেন। এমনকি দুই ইনিংসেই জোড়া সেঞ্চুরিতে মুম্বাইকে শিরোপা জিতিয়েছিলেন শচীন। চলমান টেস্টের দ্বিতীয় ইনিংসে মুশির সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ানের সেই রেকর্ড ভাঙলেও, প্রথম ইনিংসে করেন মাত্র ৬ রান।

আরও পড়ুনঃ   রাজশাহীর পদ্মাতীরে ভেসে এল মৃত ডলফিন

সম্প্রতি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের হয়ে দুর্দান্ত ব্যাটিং করা এই তরুণ কিছুদিন পরই ১৯ বছরে পা দেবেন। তার আগে শচীনের রেকর্ড ভেঙে প্রশংসা পেয়েছেন তার কাছ থেকেও। বিশেষত প্রথমে মুশির জুটি বেধেছিলেন অজিঙ্কা রাহানের সঙ্গে, এরপর শ্রেয়াশ আইয়ারের সঙ্গে গড়া জুটিতে মুম্বাইকে বড় পুঁজি এনে দেন। বড় দুই জুটির জন্য মুম্বাইয়ের দ্বিতীয় ইনিংসকে শৃঙ্খলা, ধৈর্য্য ও আত্মনিবেদনের অনন্য প্রদর্শন বলে উল্লেখ করেন সাবেক ভারতীয় এই লিটল মাস্টার।

আউট হওয়ার আগে মুশিরের ব্যাট থেকে আসে ১৩৬ রান। এছাড়া আইয়ারের ৯৫, রাহানের ৭৩ এবং শামস মুলানির ৫০ রানে ভর করে দ্বিতীয় ইনিংসে মুম্বাইয়ের সংগ্রহ দাঁড়ায় ৪১৮ রানে। এর সঙ্গে প্রথম ইনিংসে পাওয়া ১১৯ রানের লিড যোগ করে বিদর্ভের সামনে তারা ৫৩৮ রানের লক্ষ্য দিয়েছে। সবমিলিয়ে দাপুটে অবস্থানেই রয়েছে মুশির–আইয়ারদের দল মুম্বাইয়ের।

আরও পড়ুনঃ   দুর্গাপূজা উপলক্ষ্যে রাজশাহীর পুলিশ সুপারের মতবিনিময় সভা

উল্লেখ্য, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও ব্যাটে-বলে দারুণ পারফর্ম করেছেন মুশির। সাত ম্যাচে তিনি ৩৬০ রান করেছেন, যেখানে রয়েছে দুটি সেঞ্চুরি। পাশাপাশি তিনি সাতটি উইকেটও শিকার করেছেন। যদিও যুব বিশ্বকাপের ফাইনালে রান পাননি মুশির। ফলে তাদের দল ভারতও অস্ট্রেলিয়ার কাছে শিরোপা খুইয়েছে। বিশ্বকাপের পরই মুম্বাইয়ের রঞ্জি দলে ডাক পান সরফরাজের এই ছোট ভাই। ভাইয়ের মতো তিনিও ঘরোয়া ক্রিকেটে নজর কাড়তে শুরু করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক মেসির, আর্জেন্টিনার উড়ন্ত সূচনা

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

সুইস বিলাসবহুল বুর্গেনস্টক রিসোর্টে সই হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

পুঠিয়ায় দুই মাদকসেবীর বিরুদ্ধে মোবাইল কোর্ট

আরইউজের সভায় বক্তারা, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে

রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্বোধন

১০

পুঠিয়া রাজবাড়ীর ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

১১

রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১২

লালপুরে পদ্মা নদীতে নৌকা থেকে গুলিবিদ্ধ এক যুবকের মরদেহ উদ্ধার

১৩

বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৪

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৫

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণ বিষয়ক তিনদিনব্যাপি প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

১৭

রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সাক্ষাত

১৮

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

১৯

জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : তথ্য উপদেষ্টা

২০

Design & Developed by: BD IT HOST