১২ মার্চ ২০২৪
অনলাইন সংস্করণ

শ্রীলংকার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

অনলাইন ডেস্ক : সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে শ্রীলংকার বিপক্ষে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্বান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথম দুই ম্যাচেও টস জিতে আগে ফিল্ডিং করেছিলো টাইগাররা।

তৃতীয় টি-টোয়েন্টির জন্য সিরিজের প্রথম দুই ম্যাচের একাদশই অপরিবর্তিত রেখেছে বাংলাদেশ। তবে তিনটি পরিবর্তন এনে শেষ ম্যাচের একাদশ সাজিয়েছে শ্রীলংকা। ইনজুরি আক্রান্ত মাথিশা পাতিরানার জায়গায় নুয়ান থুশারা, আবিস্কা ফার্নান্দোর জায়গায় ধনাঞ্জয়া ডি সিলভা এবং দিলশান মাদুশঙ্কার পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন অধিনায়ক হাসরাঙ্গা ডি সিলভা।

আরও পড়ুনঃ   রাজশাহীতে নদী থেকে ভ্যানচালকের লাশ উদ্ধার

সিরিজের প্রথম ম্যাচে শ্রীলংকা ৩ রানে এবং দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ৮ উইকেটে জয় পায়। প্রথম দুই ম্যাচ শেষে সিরিজে ১-১ সমতা বিরাজ রয়েছে। এ ম্যাচ জিতলেই শ্রীলংকার বিপক্ষে প্রথমবারের মত টি-টোয়েন্টি সিরিজ জিতবে বাংলাদেশ।

সব মিলিয়ে এখন পর্যন্ত ১৫টি টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-শ্রীলংকা। এরমধ্যে বাংলাদেশের জয় ৫টিতে এবং শ্রীলংকার জয় ১০ ম্যাচে।

আরও পড়ুনঃ   দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, মাহেদি হাসান, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন ও জাকের আলি।

শ্রীলংকা একাদশ : হাসারাঙ্গা ডি সিলভা (অধিনায়ক), চারিথ আসালঙ্কা, আভিস্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, অ্যাঞ্জেলো ম্যাথুজ, দাসুন শানাকা, মহিশ থিকশানা, বিনুরা ফার্নান্দো ও নুয়ান থুশারা ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণ ৭৭৯ শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন, জিপিএ-৫ পেলেন ১১১ জন

১

পাঠদানের পাশাপাশি গবেষণাতেও যথেষ্ট সময় দিতে হবে শিক্ষকবৃন্দকে -রুয়েট উপাচার্য

২

নগরীতে ইয়াবা ও গাঁজা রাখার দায়ে একজনের দণ্ড

৩

কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসককে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

৪

পুলিশের স্পেশাল টিমের অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেপ্তার ২

৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫

৬

প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত

৭

রাজশাহীতে ৮ কোটি টাকার হেরোইন উদ্ধার, ভাই-বোন গ্রেফতার

৮

শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম বিমানবন্দরে গ্রেপ্তার

৯

ঠাকুরগাঁওয়ে অস্থিরতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

১০

খালিয়াজুরীতে তুলার গুদামে আগুন, ১৬ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

১১

বরিশাল, ভোলা ও লক্ষ্মীপুরের আন্তঃবিভাগীয় ও আন্তঃজেলা সীমানা নির্ধারণে মতবিনিময়

১২

বেড়ায় থমথমে পরিস্থিতি, কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৫ সমর্থক আটক

১৩

স্কুলছাত্র হত্যার বিচারের দাবিতে বগুড়ায় পৌনে দুই ঘণ্টা সড়ক অবরোধ

১৪

মোহনপুরে নারী হত্যার ঘটনায় সাবেক স্বামী আটক

১৫

তানোরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ প্রদান

১৬

রাজপাড়া থানা জামায়াতের কর্মপরিষদ গঠন ও দায়িত্ব বণ্টন

১৭

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

১৮

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

১৯

রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা

২০

Design & Developed by: BD IT HOST