৩১ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

দুর্গাপুর পৌর জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর: রাজশাহীর দুর্গাপুরে পৌর জামায়াতের উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে দুর্গাপুর ফাজিল মাদ্রাসা মাঠে পৌর শাখা জামায়াতের কর্মী সম্মেলনের আয়োজন করা হয়।

কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নুরুজ্জামান লিটন বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য রাষ্ট্রের কাঙ্ক্ষিত সংস্কার প্রয়োজন। রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে অনিয়ম-দুর্নীতিতে ভরে গেছে, আগে এসবের মূলৎপাটন করতে হবে। তা না হলে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আকাঙ্ক্ষা পূরণ হবে না।

আরও পড়ুনঃ   দশম শ্রেণিতে বিভাগ চালু ২০২৫ সাল থেকে

তিনি আরো বলেন, ইতোমধ্যে লক্ষ্য করা যাচ্ছে কিছু গোষ্ঠী রাষ্ট্রীয় সম্পদ ভাঙচুর- লুটপাটে ব্যতিব্যস্ত ও সরকারি জমি ও জলাশয় ভোগ দখলে মরিয়া হয়ে উঠেছে। জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের তিনি এ ব্যাপারে সজাগ থাকার পরামর্শ দেন।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জেলা শাখার শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক মিনহাজুল ইসলাম, দুর্গাপুর উপজেলা আমীর সাইফুল ইসলাম, সেক্রেটারি শামিম উদ্দিন।

আরও পড়ুনঃ   রাজশাহীতে আরবান লিভিং ল্যাব শীর্ষক অংশগ্রহণমূলক কর্মশালা অনুষ্ঠিত

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা আমজাদ হোসেন, দুর্গাপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আলতাফ হোসেন জামায়াত নেতা নুর আলম, সেলিম রেজা খান, শিবির নেতা মোস্তাফিজুর রহমান ইমন, ইসহাক আলী প্রমূখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

১০

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

১১

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১৩

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১৪

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১৫

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৬

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৭

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৮

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৯

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

২০

Design & Developed by: BD IT HOST