২৮ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

অক্টোবরে ক্রিকেটে ফিরছেন তামিম ইকবাল

অনলাইন ডেস্ক : লম্বা সময় ধরেই জাতীয় দলের বাইরে তামিম ইকবাল। লাল-সবুজের জার্সিতে টাইগার এই ওপেনারের ফেরা নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে। তবে জাতীয় দলে ফেরাটা আপাতত অনিশ্চিত থাকলেও ক্রিকেটে ঠিকই ফিরছেন তামিম। আমেরিকার ন্যাশনাল লিগ ক্রিকেটে দেখা যাবে দেশসেরা ওপেনারকে।

আগামী ৪-১৪ অক্টোবর পর্যন্ত চলবে ৬০ বল অর্থাৎ দশ ওভারের এই টুর্নামেন্ট। ডালাসের ইউনিভার্সিটি অব টেক্সাসের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত এই ইভেন্টে থাকছে ৬ দল। সেখানে খেলতে এরই মধ্যে চুক্তি সেরে ফেলেছেন তামিম। টুর্নামেন্টটির অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে তামিমের একটি ভিডিও বার্তাও দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ   পাকিস্তানি ক্রিকেটারদের বেতন বাড়ল ৫০ শতাংশ

ভিডিওবার্তায় তামিম জানান, আগামী ৪-১৪ অক্টোবর পর্যন্ত ডালাসে অনুষ্ঠিত হতে যাওয়া আমেরিকার ন্যাশনাল লিগ ক্রিকেটে আমি অংশ নিচ্ছি। আশা করি সবার সাথে দেখা হবে, বিশেষ করে বাংলাদেশি ফ্যানদের সাথে। টুর্নামেন্টটির অংশ হতে তর সইছে না। দেখা হচ্ছে শিগগিরই।

তামিম ছাড়াও আমেরিকার এই লিগ ক্রিকেটে দেখা যাবে সাকিব আল হাসানকেও। টাইগার অলরাউন্ডারের সঙ্গে চুক্তির বিষয়টিও নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। বাংলাদেশি দুই ক্রিকেটার ছাড়াও মোহাম্মদ কাইফ, সুনীল নারিন, ডোয়াইন ব্রাভো, মোহাম্মদ আমির, অ্যাঞ্জেলো ম্যাথুস, ইমরান তাহির, জেসন রয়, শহীদ আফ্রিদির মতো তারকারাও অংশ নিচ্ছেন টুর্নামেন্টটিতে। যদিও কে থাকছেন কোন দলের হয়ে খেলবেন সেটি এখনো জানা যায়নি

আরও পড়ুনঃ   রাজশাহীতে খাদ্যপণ্য পরীক্ষা এখন মানুষের দোড়গোড়ায়

এ ছাড়া মেন্টর হিসেবে ওয়াসিম আকরাম এবং জহির আব্বাস পাশাপাশি কোচ হিসেবে থাকছেন স্যার ভিভিয়ান রিচার্ডস, মিকি আর্থার এবং সনৎ জয়সুরিয়ার মতো কিংবদন্তিরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আধুনিক যুগে গণমাধ্যম ছাড়া সভ্যতার চর্চা সম্ভব নয় :তথ্যমন্ত্রী

জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

পাঁচ দিন দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস

শিবগঞ্জে যুবকের পায়ুপথ থেকে স্বর্ণের বার উদ্ধার

রাজশাহী অ্যাডভোকেট বার নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবীদের জয়

তানোরে পুলিশের বিশেষ অভিযানে নারীসহ গ্রেপ্তার ৭

পুঠিয়ায় কৃষিজমির টপসয়েল কাটায় অভিযান, এস্কেভেটর অকেজো

বড়াইগ্রামে দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত, আহত ৩

গোদাগাড়ী পৌর এলাকায় মশার ভয়াবহ উপদ্রবে অতিষ্ঠ মানুষ, ডেঙ্গুসহ বিভিন্ন রোগের ঝুঁকি বাড়ছে

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১০

বেনাপোল বন্দরে ৬ কোটি টাকার ঘোষণা বহির্ভূত পণ্য আটক

১১

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১২

মসজিদুল আকসা ও ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

১৩

অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী

১৪

ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত

১৫

জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা নিবেদন

১৬

এই সংসদ বাংলাদেশের জনগণের সংসদ: প্রধানমন্ত্রী

১৭

জনগণকে দেওয়া অঙ্গীকার পূরণে আমাদের কাজ করতে হবে : সমাজকল্যাণ মন্ত্রী

১৮

বিজিবি’র পৃথক অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ

১৯

নিয়ামতপুরে সরকারি বরাদ্দের খেজুর বিতরণ

২০

Design & Developed by: BD IT HOST