৪ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

পুঠিয়ায় সাবেক প্রতিমন্ত্রীর চাচা মুন্টুকে খুঁটিতে বেঁধে পিটিয়েছে দুর্বৃত্তরা

পুঠিয়া প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় সাবেক প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারার চাচা আলিউজ্জামান মুন্টু (৬২) ওরফে মুন্টু মাস্টারকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে পিটিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার সকাল ৯টার দিকে উপজেলার বিড়ালদহ মাজারের সামনে এ ঘটনার সময় রড দিয়ে পিটিয়ে মুন্টুর হাত-পা থেতলে দেওয়া হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখান থেকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফাড করা হয়।
আলিউজ্জামান মুন্টু উপজেলার বানেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বিড়ালদহ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তার বাড়ি বিড়ালদহ গ্রামে।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর মুন্টু মাস্টার আত্মগোপনে ছিল। গত বৃহস্পতিবার তিনি বাড়ি ফেরে আসেন। তবে তার বিরুদ্ধে পুঠিয়া থানায় কোন মামলা নেয় বলে জানিয়েছেন পুঠিয়া থানার ওসি মোঃ কবির হোসেন।

আরও পড়ুনঃ   রাজশাহীতে বিশ্ব বসতি দিবস পালিত হয়েছে

ওসি বলেন, কিছু দুর্বৃত্ত মুন্টু মাস্টারকে ধরে পিটিয়ে জখম করেছে বলে শুনেছি। খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। তবে তার আগেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ দিলে কারা তাকে পিটিয়েছে খতিয়ে দেখা হবে।

এ ব্যাপারে মুন্টু মাস্টারের পরিবারের কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভাব হয়নি। তবে নাম প্রকাশ না করার শর্তে একজন প্রত্যক্ষদর্শী জানায়, সকাল ৭টার দিকে বিড়ালদহ বাজারে গিয়েছিলেন মুন্টু মাস্টার। কাজ শেষে ৮টার দিকে বাড়ি ফিরছিলেন।

আরও পড়ুনঃ   বাঘায় নারীদের প্রতি সহিংসতা প্রতিরোধে ব্র্যাক সোশ্যাল কমপ্লায়েন্স এর অধীনে ‘শিখা প্রকল্পের ’অবহিতকরণ সভা অনুষ্ঠিত

এ সময় মাজারের সামনে কিছু দুর্বৃত্তরা তাকে ধরে বিদ্যুতের খুটিতে বেঁধে ফেলে। এর পর লোহার রড দিয়ে তাকে পিটিয়ে জখম করা হয়। এ সময় তার হাত ও পা থেতলে দেওয়া হয়েছে।

এ পর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেললে ওই অবস্থায় রেখে তারা চলে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

এ ব্যাপারে জানতে দুপুরে যোগাযোগ করা হলে পুঠিয়া উপজেলা বিএনপির আহবায়ক আবু বকর সিদ্দিক বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। খোঁজ খবর নিয়ে দেখছি। আপনারাও খোঁজ খবর নেন কারা এ ঘটনা ঘটাল।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

২

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

৪

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

৫

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

৬

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

৭

নেত্রকোণার নতুন সিভিল সার্জন ডা. ছাইফুল ইসলাম

৮

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে : প্রধানমন্ত্রী

৯

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

১০

শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১২

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন

১৩

রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের উদ্বোধন

১৪

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

১৫

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলা, আহত ১০

১৬

প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী

১৭

চট্টগ্রামে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন

১৮

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৯

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

২০

Design & Developed by: BD IT HOST