২৮ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

রাজশাহীতে বিএনপি অফিস ভাঙচুরে লিটন-বাদশার বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক : রাজশাহীতে বিএনপির কার্যালয় ভাঙচুর-লুটপাট ও ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা হয়েছে। এই মামলায় প্রধান আসামি করা হয়েছে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটনকে। এছাড়াও এই মামলার আসামি হয়েছেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা।

মঙ্গলবার (২৭ আগস্ট) রাত ১০টার দিকে বোয়ালিয়া থানায় মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক বজলুর রহমান মন্টু বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এই মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৩১ নেতা কর্মীর নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাত আরও ৩০০-৪০০ জনকে আসামি করা হয়েছে।

আরও পড়ুনঃ   ‘সন্দেহ হচ্ছে, আদৌ সরকার নির্বাচন দিতে আন্তরিক কি না’

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

আসামিরা হলেন, এছাড়াও অন্য আসামিরা হলেন, সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান বাদশা, সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ, জেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান মীর ইকবাল, নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর ইসতিয়াক আহমেদ লিমন, আজিজুল আলম বেন্টু প্রমুখ। মামলায় সাবেক বেশ কয়েকজন কাউন্সিলর আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আছেন।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৯ জুলাই আসামিরা নগরীর মালোপাড়ায় বিএনপির কার্যালয়ে হামলা চালান। এ সময় কার্যালয়টি ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়। তারা গুলিবর্ষণ ও ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে এলাকার জনমনে আতঙ্ক সৃষ্টি করেন। পরে তারা মামলার বাদীসহ বিএনপির নেতা কর্মীদের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান।

আরও পড়ুনঃ   এমপি মিলনের সঙ্গে পবার ইউপি চেয়ারম্যানদের শুভেচ্ছা বিনিময়

ওসি এসএম মাসুদ পারভেজ বলেন, মামলার আসামিরা আত্মগোপনে আছেন। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। থানার উপপরিদর্শক (এসআই) সোহেল রানাকে মামলাটি তদন্ত করতে দেওয়া হয়েছে। তদন্ত করে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় মোবাইল কোর্টে যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড

বড়াইগ্রামে এক দুর্ঘটনায় একই মহল্লার ৩ জন সহ নিহত ৪

বাঘায় অগ্নিকাণ্ডে নগদ অর্থসহ ৯ টি ঘর পুড়ে ছাই, নি:স্ব ৩ পরিবার

মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে নগরীতে দোয়া ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ

নওগাঁর ধামইরহাট থেকে হত্যা মামলার আসামী গ্রেফতার

জয়পুরহাটে ধর্ষন মামলার প্রধান আসামি গ্রেফতার

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে গ্রেপ্তার ৩

মাস্তুল ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে – ভূমিমন্ত্রী

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪

১০

শিগগিরই হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করা হবে : ট্রাম্প

১১

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ২০, হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে

১২

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৩

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

১৪

নগরীতে ছাত্রীকে ইভটিজিং ও হয়রানির ঘটনায় ১ ঘণ্টার মধ্যে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার 

১৫

নাটোরর সিংড়ায় ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

১৬

আই.এইচ.টি ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সাধারণ সভা

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

১৮

দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদ

১৯

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

২০

Design & Developed by: BD IT HOST