২৬ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

মহাকাশে আটকে পড়া সুনিতাকে উদ্ধারের সামর্থ্য নেই ভারতের: ইসরো

অনলাইন ডেস্ক: আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) আটকে পড়েছেন ভারতীয়-মার্কিন মহাকাশচারী সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর। ইতোমধ্যে, নাসা ইলন মাস্কের স্পেসএক্স বেছে নিয়েছে মহাকাশচারীদের পৃথিবীতে ফিরিয়ে আনার জন্য। এক প্রতিবেদনে ভারতীয় ম্যাগাজিন বিজনেস টুডে এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, নভোচারীরা প্রাথমিকভাবে বোয়িং এর স্টারলাইনারে পৌঁছেছিলেন, যা আট দিনের মিশন হওয়ার কথা ছিল। তবে, বোয়িং ক্যাপসুলের প্রযুক্তিগত সমস্যার কারণে তাদের অবস্থান ৭৮ দিন বেড়ে যায়। তবে প্রশ্ন হচ্ছে, এমন পরিস্থিতিতে ভারতীয় মহাকাশ সংস্থা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরো) কি তাদের ফিরিয়ে আনতে উল্লেখযোগ্য পদক্ষেপ নিতে পারেবে?

আরও পড়ুনঃ   গাজায় আরও এক স্কুলে ইসরায়েলের হামলা, নিহত অন্তত ১৫

জবাবে ইসরো প্রধান এস সোমনাথ বলেছেন, সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোরকে পৃথিবীতে ফিরিয়ে আনতে ভারত সরাসরি কোনোভাবেই সাহায্য করতে পারে না। একমাত্র যুক্তরাষ্ট্র কিংবা রাশিয়া-ই দুই মহাকাশচারীকে ফিরিয়ে আনতে পারে।

ইসরো প্রধান এস সোমনাথ আরও বলেন, আমাদের কাছে এমন কোনও মহাকাশযান নেই যা সেখানে গিয়ে তাদের বাঁচাতে পারে। এটা সম্ভব নয়। মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে স্পেসএক্স ক্রু ড্রাগন মহাকাশযান রয়েছে এবং রাশিয়ার কাছে সয়ুজ নভোযান রয়েছে যা উইলিয়ামস এবং উইলমোরকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে ফিরিয়ে আনতে পারে।

আরও পড়ুনঃ   সিরিয়া-ইয়েমেনে হামলা চালিয়েছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

উল্লেখ্য, চলতি বছরের ৫ জুন নাসার মহাকাশচারী সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর ফ্লোরিডার ‘কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন’ থেকে বোয়িং-এর স্টারলাইনারে চড়ে মহাকাশের উদ্দেশে যাত্রা করেছিলেন। তারা দুই মাসের-ও বেশি সময় ধরে মহাকাশে আটকে আছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় মোবাইল কোর্টে যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড

বড়াইগ্রামে এক দুর্ঘটনায় একই মহল্লার ৩ জন সহ নিহত ৪

বাঘায় অগ্নিকাণ্ডে নগদ অর্থসহ ৯ টি ঘর পুড়ে ছাই, নি:স্ব ৩ পরিবার

মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে নগরীতে দোয়া ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ

নওগাঁর ধামইরহাট থেকে হত্যা মামলার আসামী গ্রেফতার

জয়পুরহাটে ধর্ষন মামলার প্রধান আসামি গ্রেফতার

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে গ্রেপ্তার ৩

মাস্তুল ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে – ভূমিমন্ত্রী

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪

১০

শিগগিরই হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করা হবে : ট্রাম্প

১১

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ২০, হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে

১২

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৩

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

১৪

নগরীতে ছাত্রীকে ইভটিজিং ও হয়রানির ঘটনায় ১ ঘণ্টার মধ্যে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার 

১৫

নাটোরর সিংড়ায় ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

১৬

আই.এইচ.টি ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সাধারণ সভা

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

১৮

দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদ

১৯

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

২০

Design & Developed by: BD IT HOST