২২ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

মানুষের জীবন রক্ষার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে: উপদেষ্টা

অনলাইন ডেস্ক: বন্যাকবলিত এলাকায় মানুষের জীবন রক্ষা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজম বলেছেন, আমরা বন্যাকবলিত এলাকায় সব ‘অ্যাফোর্ড’ (সামর্থ) নিয়োজিত করেছি।

বৃহস্পতিবার (২২ আগস্ট) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ফেনী ও নোয়াখালী এলাকায় আকস্মিক ভয়াবহ বন্যার বিষয়ে উপদেষ্টা বলেন, আমাদের লক্ষ্য মানুষের জীবন রক্ষা করার সর্বোচ্চ চেষ্টা। সেনা, নৌ, কোস্টগার্ড ও অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে নিয়োজিত করা হয়েছে। সংস্কার আন্দোলনের ছাত্ররাও উদ্ধার তৎপরতার সঙ্গে যুক্ত হয়েছে। সার্বিকভাবে প্রশাসন চেষ্টা করছে, সরকার চেষ্টা করছে যাতে মানুষের জীবন, জানমাল, গবাদিপশু রক্ষা করা যায়।

আরও পড়ুনঃ   সাংবাদিক মিলনের পিতার মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

তিনি বলেন, ত্রাণ হিসেবে খাদ্য এবং নগদ অর্থের সর্বাত্মক প্রস্তুতি আছে। উপদ্রুত অঞ্চলে নিয়োজিত করা হয়েছে, দুর্যোগ পরিস্থিতি যতটুকু সম্ভব আমরা সব অ্যাফোর্ড নিয়োজিত করেছি। দ্রুত পানি নামলে পুনর্বাসন কর্মসূচি গ্রহণ করবো।

এটা আকস্মিক বন্যা কিনা, পূর্বাভাস ছিল কিনা- জানতে চাইলে উপদেষ্টা বলেন, না। আমরা জানতাম না। এটা আকস্মিক একটা…। ফ্ল্যাশ ফ্ল্যাড যেটা বলে। কেউ কেউ বলছে আমাদের ওপারে, ওখান থেকে পানি এসেছে। ভারতীয় অঞ্চল থেকেও পানি নেমে এসেছে। বন্যা যে রকম প্রাকৃতিকভাবে হয়, দ্রুতই হয়েছে। গতকাল সকাল ও বিকেল থেকে দ্রুত পানি এসেছে যে অনেক উপদ্রুত এলাকায় যাওয়া যাচ্ছে না।

বন্যা প্রাকৃতিক কিনা- প্রশ্নে তিনি বলেন, পানি তো প্রাকৃতিকই। সমুদ্র তো আর আকাশে থাকে না।

আরও পড়ুনঃ   অন্তর্বর্তী সরকারের প্রতি বিশ্বব্যাংকের সমর্থন পুনর্ব্যক্ত

বলা হচ্ছে ভারত থেকে বাঁধ খুলে দেওয়া হয়েছে- এ বিষয়ে উপদেষ্টা বলেন, ওটার বিষয়েও যোগাযোগ হচ্ছে। ওটা আমি সঠিকভাবে আপনাদের বলতে পারছি না। শুনেছি যে ওপারে বাঁধ খুলে দেওয়া হয়েছে, তাদের ওখানেও…। সরকারিভাবে আমি এটা বিস্তারিত জানি না।

উপদেষ্টা পরিষদে আলোচনা হয়েছে কিনা- জানতে চাইলে তিনি বলেন, বাঁধ খোলা হয়েছে, এটা পত্রপত্রিকায় লিখেছে, বিভিন্ন মাধ্যমে এসেছে। এটা সরকারিভাবে ভারতের সঙ্গে যোগাযোগের চেষ্টা হচ্ছে। আজকে সম্ভবত ভারতের হাইকমিশনার প্রধান উপদেষ্টা সঙ্গে সাক্ষাৎ করবেন। সেখানে বিষয়টি হয়তো দেখা যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

১০

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

১১

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

১২

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

১৩

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১৪

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১৫

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৭

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৮

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৯

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

২০

Design & Developed by: BD IT HOST