২১ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

বিজিবি হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে উন্নত সেবা পাচ্ছেন আহতরা: স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক: অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সহিংসতায় আহতরা বিজিবি হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে উন্নত সেবা পাচ্ছেন।

আজ সকালে রাজধানীর পিলখানা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) হাসপাতালে আহত বিজিবি সদস্য ও শিক্ষার্থীদের দেখতে গিয়ে উপস্থিত সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।এসময় বিজিবি’র মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীসহ বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বিজিবি হাসপাতালের পরিবেশ যেমন সুন্দর তেমন ট্রিটমেন্টের ব্যবস্থাও ভালো। এখানে চিকিৎসক যারা আছেন তারা খুবই নামি-দামি। আহতদের উন্নত চিকিৎসা-সেবা দেওয়া হচ্ছে। বিজিবি মহাপরিচালক আমাকে বলেছেন, আরও কয়েকজন রোগীকে এই হাসপাতালে এনে চিকিৎসা দেওয়া হবে।

আরও পড়ুনঃ   যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় ৩ কোটি ৫৯ লাখ টাকা

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিজিবি হাসপাতালে আহতদের সবাই ভালো আছেন। তাদের বিশ্বমানের চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের চিকিৎসা- সেবা নিশ্চিতে সরকারের পাশাপাশি সবাইকে এগিয়ে আসার আহবান জানান তিনি।

সাংবাদিকদের উদ্দেশ্য স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দর্শনার্থীদের মাধ্যমে সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা বেশি থাকে। রোগী থেকে আপনারা দূরে থাকার চেষ্টা করবেন। আপনারা সবাই দোয়া করবেন। আর যদি ব্যক্তিগতভাবে কাউকে কোনো সাহায্য সহযোগিতা করতে পারেন, সেটাও বড় ধরনের উপকার।

স্বরাষ্ট্র উপদেষ্টা সাম্প্রতিক বৈষম্যবিরোধী আন্দোলনে আহত চিকিৎসাধীন বিজিবি সদস্য ও ছাত্র-জনতার সাথে ব্যক্তিগতভাবে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজ খবর নেন। এরপর উপদেষ্টা আহতদের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে বিজিবি মহাপরিচালকসহ সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেন।

আরও পড়ুনঃ   ইশারা ভাষা ব্যবহারের মাধ্যমে বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের মূলধারায় সম্পৃক্ত করা সম্ভব : সমাজকল্যাণ উপদেষ্টা

উল্লেখ্য, সাম্প্রতিক সহিংসতায় সারাদেশে ৩ জন বিজিবি সদস্য নিহত এবং ১৩০ জন আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত ১৫ জনকে বর্ডার গার্ড হাসপাতালে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে এবং ৪ জন বিজিবি সদস্য চিকিৎসাধীন রয়েছেন।

এছাড়াও আন্দোলন চলাকালে আহত বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ ও বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের শিক্ষার্থীসহ অন্যান্য স্থান থেকে আগত ১৯ জন শিক্ষার্থী ও বিভিন্ন পেশার মানুষ বর্ডার গার্ড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এরআগে ৩ জন শিক্ষার্থীকে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

১০

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১১

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১৩

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১৪

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১৫

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১৬

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৭

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৮

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৯

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

২০

Design & Developed by: BD IT HOST