১৫ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

শেখ হাসিনার ছবি প্রচার করলে টিভি-পত্রিকায় আগুন দেওয়া হবে, বিএনপির দুলুর হুংকার

নাটোর প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি প্রচার করলে টিভি চ্যানেল ও পত্রিকা জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

তিনি বলেন, ‘গত ১৫ বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি-বক্তব্য টেলিভিশনে দেখানো হতো না, পেপারে ছবি উঠত না। তাই যে সমস্ত টিভি চ্যানেল ও পত্রিকা শেখ হাসিনার ছবি প্রচার করবে, সেসব টিভি-পত্রিকা আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে।’

আজ বৃহস্পতিবার নাটোর জেলা বিএনপির কার্যালয়ের সামনে ছাত্র-জনতা হত্যার দায়ে শেখ হাসিনার বিচারের দাবিতে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ   বাগমারায় চার দিন ব্যাপি ভ্রাম্যমান বই মেলার উদ্বোধন

দুলু বলেন, ‘শেখ হাসিনা ভারতে বসে দেশবিরোধী ষড়যন্ত্র শুরু করেছেন। তিনি পাল্টা অভ্যুত্থানের জন্য ষড়যন্ত্র করে যাচ্ছেন। যদি তাই হয়, তবে এই ছাত্রসমাজ এ দেশের সাধারণ জনগণকে নিয়ে আবার প্রতিরোধ গড়ে তুলবে। দেশের মানুষ ১৫ বছর ধরে আওয়ামী লীগের দুঃশাসন দেখেছে। দেশের মানুষ অতিষ্ঠ। তারা আর আওয়ামী লীগকে চায় না। তাই তাদের আর ক্ষমতায় আসার সুযোগ নেই।’

সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘একাত্তরে গণহত্যার জন্য আওয়ামী লীগ জামায়াতে ইসলামীকে গায়ের জোরে নিষিদ্ধ করেছে। তাহলে হাজার হাজার ছাত্র-জনতাকে নৃশংসভাবে হত্যা করার জন্য কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে না? আওয়ামী লীগ খুনির দল, আওয়ামী লীগ লুটেরাদের দল। অতিসত্বর আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।’

আরও পড়ুনঃ   জুলাই সনদ কার্যকর ও বিচারের রোডম্যাপ ঘোষণার পরই নির্বাচন

আরও বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ, জেলা বিএনপির সদস্যসচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিন, যুগ্ম আহ্বায়ক কাজী শাহ আলম প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

১০

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

১১

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১৩

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১৪

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১৫

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৬

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৭

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৮

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৯

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

২০

Design & Developed by: BD IT HOST