১৫ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

দেশে নানা গুঞ্জন, পাকিস্তানে ‘সিরিয়াস’ সাকিব

অনলাইন ডেস্ক : ছাত্রদের আন্দোলন নিয়ে নীরব থাকায় আগে থেকেই সমালোচনার মুখে পড়েছিলেন সাকিব আল হাসান। গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর সংসদ বিলুপ্ত হয়ে গেছে। আর তাতে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হওয়ার মাত্র কয়েক মাসের মাথায় সংসদ সদস্যের পদও খোয়া গেছে সাকিবের। ভক্তদের সমালোচনার বাণ, দলের পতন ভুলে ক্রিকেটে ফেরার অপেক্ষায় টাইগার এই অলরাউন্ডার।

এরই মধ্যে গতকাল (বুধবার) রাতে অন্য কারণে আলোচনায় উঠে আসেন সাকিব। মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে কয়েকটি ভিডিও ক্লিপ ও ছবি। যেখানে তার সঙ্গে দেখা গেছে সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের কন্যা ও বিপিএলের দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক নাফিসা কামালকে।

আরও পড়ুনঃ   প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে ১৪ রাজনীতিবিদ

সাকিবের এমন ভিডিও ক্লিপ স্বাভাবিকভাবেই নজর এড়ায়নি দেশের ক্রিকেট ভক্তদের। রাতভর চলেছে নানা আলোচনা সমালোচনা। সঙ্গে স্ত্রী উম্মে শিশিরের সঙ্গে বিবাহ বিচ্ছেদের গুঞ্জনও চাউর হয়। সেই শঙ্কা অবশ্য বেড়েছে শিশিরের কারণেই। সাকিবের সঙ্গে অনেক ছবিই আচমকা সরিয়ে দেন তিনি।

অবস্থা এত বেগতিক হয় যে, শেষ পর্যন্ত পোস্ট করে স্বামীর পাশে দাঁড়ান সাকিবপত্নী। সোশ্যাল মিডিয়ায় যখন এমন ঝড়, সাকিব তখন পাকিস্তানে। আসন্ন টেস্ট সিরিজ সামনে রেখে দলের সঙ্গে শেষ মুহূর্তের অনুশীলনে ব্যস্ত সময় কাটাচ্ছেন। গতকাল ব্যাটিং অনুশীলন করতে দেখা গিয়েছিল। আজ বল হাতে দেখা গেল সিরিয়াস সাকিবকে। স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদের সঙ্গে পরামর্শ করতেও দেখা গেছে তাকে।

আরও পড়ুনঃ   তিনদফা দাবি দিয়ে রাবি শিক্ষার্থীদের রেললাইন অবরোধ প্রত্যাহার

দেশে রাজনৈতিক অস্থিরতায় সাকিবের ক্রিকেটে ফেরা নিয়েই অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে আপাতত সাকিবের ক্রিকেট ক্যারিয়ারে রাজনীতির প্রভাব পড়ছে না। পাকিস্তান সিরিজের দলে আছেন তিনি। গেল রোববার দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দল ঘোষণার একদিন পর বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানান সাকিব সুযোগ পেয়েছেন মেধার জোরেই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১০

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১১

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১২

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৩

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৪

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৫

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

১৬

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৭

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

১৮

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১৯

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

২০

Design & Developed by: BD IT HOST