১২ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

নগরীর সড়কে ফিরছে শৃঙ্খলা

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর ১২টি থানায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এরই মধ্যে থানার কার্যক্রম অনেকটাই স্বাভাবিক হতে শুরু করেছে।

সোমবার (১২ আগস্ট) সকাল থেকে থানার পাশাপাশি রাজশাহীর অধিকাংশ মোড়ে মোড়ে ট্রাফিক পুলিশ ও সার্জেন্টদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।

এ সময় দায়িত্বরত ট্রাফিক পুলিশ ও সার্জেন্টদেরকে সহযোগিতা করতে দেখা গেছে শিক্ষার্থী ও আনসার সদস্যদের। এতে করে নগরীর রাস্তাঘাটগুলোতে শৃঙ্খলায় ফিরতে শুরু করেছে।

পুলিশ জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টা স্বাধীন পুলিশ কমিশন গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন, পুলিশকে যেন আর রাজনৈতিকভাবে ব্যবহার না করা হয়, সেটি নিশ্চিত করা হবে। সেই সঙ্গে অন্যান্য দাবিগুলো পূরণ করা হবে। এই প্রতিশ্রুতি পেয়ে পুলিজ কাজে যোগদান করেছে।

আরও পড়ুনঃ   নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩

পুলিশের কাজে ফেরার বিষয়ে মানুষের মধ্যে অনেকটা স্বস্তি ফিরে এসেছে। রাজশাহী সিএন্ডবির মোড়ের পথচারী মতিউর রহমান বলেন, বেশ কয়েকদিন পুলিশ না থাকায় সামাজিক নিরাপত্তা নিয়ে অনেক চিন্তিত ছিলাম। আজ রাস্তায় পুলিশ দেখার পর অনেকটাই আতাংক মুক্ত হয়েছি।

অপর পথচারী সালসাবিল মিম জানান, সড়কের শৃঙ্খলার পাশাপাশি প্রত্যেক পুলিশ সদস্যকে শৃঙ্খলের মধ্যে আসতে হবে। তারা যেন এখন থেকে জনগণের জন্য কাজ করে। কারণ সমাজে আমাদের বসবাস করতে হলে পুলিশের প্রয়োজনের কোন বিকল্প নেই। তাই অতীতের ঘটনা না স্মরণ করে পুলিশকে নতুন করে কাজ করার সুযোগ দিতে হবে।

আরও পড়ুনঃ   সিরাজগঞ্জে ৪ ছিনতাইকারীর যাবজ্জীবন কারাদণ্ড

আফরোজা বেগম নামে পথচারী জানান, যেহেতু সড়কে পুলিশ ফিরেছে, তাই আমাদের শিক্ষার্থীদের নতুন দেশ গঠনে শিক্ষা প্রতিষ্ঠান ফিরতে হবে। তারা যেভাবে পুলিশ না থাকায় দিনরাত পরিশ্রম করে সড়কের শৃঙ্খলা ফিরিয়েছে। এতেই বোঝা যায় সম্মিলিত প্রচেষ্টা থাকলে দেশটা অনেক দূর এগিয়ে যাবে।

পুলিশের কাজে ফেরার বিষয় নিয়ে মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হেমায়েতুল ইসলাম জানান, এরই মধ্যে সকল পুলিশ সদস্য বিভিন্ন থানার পাশাপাশি সড়কেও কাজ করছেন। পুলিশ বাহিনী মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ কাজ করবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় মোবাইল কোর্টে যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড

বড়াইগ্রামে এক দুর্ঘটনায় একই মহল্লার ৩ জন সহ নিহত ৪

বাঘায় অগ্নিকাণ্ডে নগদ অর্থসহ ৯ টি ঘর পুড়ে ছাই, নি:স্ব ৩ পরিবার

মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে নগরীতে দোয়া ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ

নওগাঁর ধামইরহাট থেকে হত্যা মামলার আসামী গ্রেফতার

জয়পুরহাটে ধর্ষন মামলার প্রধান আসামি গ্রেফতার

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে গ্রেপ্তার ৩

মাস্তুল ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে – ভূমিমন্ত্রী

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪

১০

শিগগিরই হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করা হবে : ট্রাম্প

১১

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ২০, হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে

১২

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৩

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

১৪

নগরীতে ছাত্রীকে ইভটিজিং ও হয়রানির ঘটনায় ১ ঘণ্টার মধ্যে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার 

১৫

নাটোরর সিংড়ায় ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

১৬

আই.এইচ.টি ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সাধারণ সভা

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

১৮

দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদ

১৯

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

২০

Design & Developed by: BD IT HOST