৪ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

‘আজ কি রাত’ গানে তমান্নার শরীরী হিল্লোল! ‘মোটা লাগছে’ কটাক্ষের জবাব

অনলাইন ডেস্ক: সাধারণত আইটেম গানে নাচার সময়ে অভিনেত্রীর নির্মেদ চেহারা নজর কাড়ে। জিমে গিয়ে তৈরি করা পেশীই সেই চেহারার অন্যতম আকর্ষণ। এখানেই ছক ভেঙেছেন তমান্না।

সমাজমাধ্যম জুড়ে এখন রাজত্ব করছে একটিই গানের ভিডিয়ো। ‘স্ত্রী ২’ ছবির ‘আজ কি রাত’ গানে তমান্না ভাটিয়ার নাচ এখন চর্চায়। সবুজ পোশাকে তমান্নার শরীরী বিভঙ্গে মুগ্ধ হয়েছেন তাঁর অনুরাগীরা। তবে নেটাগরিকের একাংশ এই নাচের জন্য তমান্নাকে ট্রোলও করছেন। সাধারণত আইটেম গানে নাচার সময়ে অভিনেত্রীর নির্মেদ চেহারা নজর কাড়ে। জিমে গিয়ে তৈরি করা টানটান সেই চেহারার অন্যতম আকর্ষণ। এখানেই ছক ভেঙেছেন তমান্না। তাঁর শরীরে চিকন কোমরের চিহ্ন নেই। বরং সামান্য পৃথুল চেহারা নিয়েই নেচেছেন তিনি। বলা ভাল, জিমে না যাওয়া ত্বন্বী নারীর চেহারাই ধরা পড়েছে। এর জন্যই তমান্নাকে ‘মোটা’ বলে ট্রোল করছেন নেটাগরিকের একাংশ।

আরও পড়ুনঃ   মাকে সঙ্গে নিয়ে কার্তিকের বাড়িতে শ্রীলীলা, প্রেমের গুঞ্জনে সিলমোহর!

তবে এই প্রথম নয়। এর আগেও চেহারা নিয়ে কটাক্ষের মুখে পড়েছেন দক্ষিণী অভিনেত্রী। এক পুরনো সাক্ষাৎকারে এই নিয়ে কথাও বলেছিলেন তিনি। করোনা অতিমারির সময়ে কিছু ওষুধ খাওয়ার জেরে ওজন বেড়েছিল তমান্নার। তার জন্যও কটাক্ষের মুখে পড়তে হয়েছিল অভিনেত্রীকে। সাক্ষাৎকারের সঞ্চালক প্রশ্ন করেছিলেন, অভিনেতাদের কী ধরনের চাপের মুখে পড়তে হয়? বিশেষ করে মহিলাদের চেহারা নিয়ে নানা রকমের মন্তব্য শুনতে হয়। তমান্না এই প্রসঙ্গে বলেছিলেন, “একটা মজার ঘটনা শোনাই। করোনা থেকে সেরে ওঠার পরে আমি খুব কড়া ওষুধ খাচ্ছিলাম। তখনও কিছু মানুষ আমায় দেখে বলত, ‘ছবিতে তোমায় দেখতে খুব মোটা লাগছে।’ সত্যিই আমার তাঁদের কিছু বলার নেই। আমি সত্যিই ভাবি, এই মানুষগুলির সমস্যা কোথায়! আমরা কি এতটাই অসংবেদনশীল? এক জন মানুষ সবে অসুখ থেকে সেরে উঠেছেন, তাঁকে এটা বলার মতো অসংবেদনশীল আমরা? তবে এই বিষয়টা দেখে আমার খুব হাসিই পেয়েছিল।”

আরও পড়ুনঃ   ঈদে ছেলেকে দেখতে যায়নি রাজ, পরী বললেন ‘বাউন্ডুলে’

উল্লেখ্য, আগামী ১৫ অগাস্ট মুক্তি পাচ্ছে ‘স্ত্রী ২’। সেই দিনই তমান্নার আরও একটি ছবি ‘বেদা’-ও বড় পর্দায় মুক্তি পাচ্ছে। ছবিতে তিনি ছাড়াও অভিনয় করেছেন জন আব্রাহাম, শর্বরী ওয়াগ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থ পাচার-লুটপাট, গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ সকল অপরাধের বিচার হবে : তথ্যপ্রতিমন্ত্রী

১

সমন্বিত উদ্যোগ ও সামাজিক সচেতনতায় বাল্যবিবাহ নির্মূল সম্ভব : সমাজকল্যাণমন্ত্রী

২

আগামী ডিসেম্বরের মধ্যেই কক্সবাজারের ট্যুরিজম মাস্টারপ্ল্যান চূড়ান্ত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

৩

পদ্মা সেতুতে যান চলাচল বিঘ্নিত, যানবাহনের দীর্ঘ সারি

৪

চাঁপাইনবাবগঞ্জে ৬.৩ কেজি হেরোইন উদ্ধার

৫

পদ্মা ব্যারেজ নির্মাণে দ্রুত পদক্ষেপ চান বিশেষজ্ঞরা

৬

ভূমি ব্যবস্থাপনায় জটিলতা দূর করতে অটোমেশনের ওপর গুরুত্ব দিলেন ভূমিমন্ত্রী

৭

তানোরে আ.লীগের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

৮

রাসিক সচিবের ব্যক্তিগত সহকারীর পিতার জানাযা নামাজ অনুষ্ঠিত

৯

নওগাঁর মান্দায় অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

১০

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিকল্প অর্থায়ন ও প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে : অর্থমন্ত্রী

১১

আহত বিজিবি সদস্যদের দেখতে বিজিবি হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

১২

প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ : ভূমিমন্ত্রী মিনু

১৩

রাজশাহীতে আজহারীর তাফসির মাহফিলে লাখো মানুষের সমাগম

১৪

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১৫

রাজশাহীতে আজহারীর মাহফিলে আসা ৬৫ নারী পকেটমার আটক

১৬

আফগানিস্তানের বাল্খ প্রদেশে নারীদের নাম লেখা ও উচ্চারণে নিষেধাজ্ঞা

১৭

হুথিদের ছোড়া ক্রুজ মিসাইল প্রতিহত করল সৌদি

১৮

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির

২০

Design & Developed by: BD IT HOST